পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন আগে, শনিবার জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। এর আগে প্রত্যেক গণনার টেবিলে কমপক্ষে এক জন কাউন্টিং সুপারভাইজার বা সহকারী হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, তাতে হস্তক্ষেপ করে নি কলকাতা হাই কোর্ট। তৃণমূলের মামলা খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণ রাও। রায়ে বিচারপতি কৃষ্ণ রাও জানান, ভোটগণনার সুপারভাইজার ও সহকারী হিসেবে রাজ্য সরকারি কর্মীদের বদলে কেন্দ্রীয় সরকারি বা পিএসইউ কর্মীদের নিয়োগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও বেআইনি কিছু নেই
গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবার জরুরি শুনানি
May 01, 2026
ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা নিয়ে তৃণমূলের মামলা খারিজ করেছে হাই কোর্ট। জানিয়েছে, নিয়োগ বৈধ। শুক্রবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানাল তৃণমূল কংগ্রেস। প্রধান বিচারপতি সূর্যকান্ত জরুরি শুনানির নির্দেশ দেন শনিবার।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন আগে, শনিবার জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। এর আগে প্রত্যেক গণনার টেবিলে কমপক্ষে এক জন কাউন্টিং সুপারভাইজার বা সহকারী হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, তাতে হস্তক্ষেপ করে নি কলকাতা হাই কোর্ট। তৃণমূলের মামলা খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণ রাও। রায়ে বিচারপতি কৃষ্ণ রাও জানান, ভোটগণনার সুপারভাইজার ও সহকারী হিসেবে রাজ্য সরকারি কর্মীদের বদলে কেন্দ্রীয় সরকারি বা পিএসইউ কর্মীদের নিয়োগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও বেআইনি কিছু নেই। কেন্দ্রীয় কর্মীদের গণনার কাজে নিয়োগের সিদ্ধান্ত বৈধ।
We hate spam as much as you do