Tranding

10:44 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / বসিরহাটের উত্তর দেবীপূর হল্ট স্টেশন নির্মাণের দাবীতে বাসিন্দাদের বিক্ষোভ

বসিরহাটের উত্তর দেবীপূর হল্ট স্টেশন নির্মাণের দাবীতে বাসিন্দাদের বিক্ষোভ

বসিরহাট পৌরসভার ৪টি ওয়ার্ড এবং ১০-১২টি গ্রামের মানুষের সুবিধার্থে অবশ্যই জরুরি উত্তর দেবীপুর হল্ট স্টেশন।এই দাবি জানিয়ে এদিন সিপিআই(এম) নেতা আমির আলি, মোদী পরিচালিত এন ডি এ সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন,রেলদপ্তর ও বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদদের ভূমিকাও তথৈবচ। তিনি বলেন, দীর্ঘ ১২টি বছর কেন্দ্রীয় সরকার যেমন মুখ ফিরিয়ে থাকলো। ঠিক তেমনি ২০০৯সাল থেকে বসিরহাট মহকুমা থেকে তিন তিনজন সাংসদ নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের। তাঁরাও কোন পদক্ষেপ নিলেন না

বসিরহাটের উত্তর দেবীপূর হল্ট স্টেশন নির্মাণের দাবীতে বাসিন্দাদের বিক্ষোভ

বসিরহাটের উত্তর দেবীপূর হল্ট স্টেশন নির্মাণের দাবীতে বাসিন্দাদের বিক্ষোভ

27/08/2025

২০২৬-২০২৭সালের অর্থবর্ষে অর্থ বরাদ্দ করে ২০১২-২০১৩সালের রেল বাজেটে প্রস্তাবিত 'উত্তর দেবীপুর হল্ট স্টেশন নির্মাণের কাজ শুরু করতে হবে। মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই দাবি সহ ৫দফা দাবিতে গতকাল  অবস্থান বিক্ষোভে সামিল হয় উত্তর দেবীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে  অবস্থান বিক্ষোভ।আইন শৃঙ্খলার অবনতি হতে পারে।এমনই অনুমান করে মাটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও আর পি এফ সহ জি আর পির পুলিশ কর্মীরা অবস্থান বিক্ষোভ স্হলে আসেন এবং কড়া নজরদারি চালাতে থাকেন। এমতবস্থায় অবস্থান বিক্ষোভ চলতে থাকে। তারই মধ্যে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তরে উত্তর দেবীপুর হল্ট স্টেশন কমিটির আহ্বায়ক আজিজুল ইসলাম ও চন্দন বিশ্বাস জানান,মাঝখানে কেটে গেছে দীর্ঘ ১২টি বছর। ২০১২-২০১৩ সালের রেল বাজেটে প্রস্তাবিত 'উত্তর দেবীপুর হল্ট স্টেশন' নির্মাণ আজও অধরা।কেন্দ্রে তখন ক্ষমতায় ইউ পি এ-২সরকার।২০১৩-২০১৪ অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটের পর ২০১৪ সালে সরকার পরিবর্তন হয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে মোদী পরিচালিত এন ডি এ সরকার। তারা অভিযোগ করে বলেন, ক্ষমতায় এসে ইউ পি এ -২সরকারের রেল বাজেটে প্রস্তাবিত 'উত্তর দেবীপুর হল্ট স্টেশন নির্মাণের কোন উদ্যোগ নিতে দেখা যায় নি মোদী পরিচালিত এন ডি এ সরকারের রেলদপ্তরকে। এরপর ২০১৯,২০২৪ লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য মোদী পরিচালিত এন ডি এ সরকার গঠন হয় কেন্দ্রে।কিন্তু কোন পদক্ষেপ নিতে দেখা গেল না তিন তিনবারের এন ডি এ জোট সরকারের।

বসিরহাট পৌরসভার ৪টি ওয়ার্ড এবং ১০-১২টি গ্রামের মানুষের সুবিধার্থে অবশ্যই জরুরি উত্তর দেবীপুর হল্ট স্টেশন।এই দাবি জানিয়ে এদিন 
সিপিআই(এম) নেতা আমির আলি, মোদী পরিচালিত এন ডি এ সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে  বলেন,রেলদপ্তর ও বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদদের ভূমিকাও তথৈবচ। তিনি বলেন, দীর্ঘ ১২টি বছর কেন্দ্রীয় সরকার যেমন মুখ ফিরিয়ে থাকলো। ঠিক তেমনি ২০০৯সাল থেকে বসিরহাট মহকুমা থেকে তিন তিনজন সাংসদ নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের। তাঁরাও কোন পদক্ষেপ নিলেন না।হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন। বসিরহাট লোকসভা কেন্দ্র এখন সাংসদ শূন্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের তো আরও সাংসদরা আছেন।তারা কেন সংসদের উভয় কক্ষে সোচ্চার হচ্ছেন না?
আমরা চাই পরবর্তী ২০২৬-২০২৭ সালের রেল বাজেটে পূর্বের প্রস্তাবিত উত্তর দেবীপুর হল্ট স্টেশন নির্মাণের টাকা বরাদ্দ করা হোক।প্রস্তাবিত হল্ট স্টেশন সংলগ্ন ১০-১২টি গ্রামের দেড় লক্ষ বসবাসকারী সাধারণ রেলযাত্রী, হকার,অফিস যাত্রী ও ছাত্রছাত্রীরা প্রশ্ন তোলেন, আর কবে হবে আমাদের সুবিধার্থে উত্তর দেবীপুর হল্ট স্টেশন নির্মাণ? অবিলম্বে তাদের দাবি মতো প্রস্তাবিত হল্ট স্টেশন নির্মাণের কাজ শুরু করতে হবে।যদি তা না হয় তাহলে, লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে এদিন তারা অবস্থান বিক্ষোভে সামিল হলেন হাসনাবাদ-বারাসাত শাখার চাঁপাপুকুর-ভ্যাবলা হল্ট স্টেশনের মধ্যবর্তী উত্তর দেবীপুরে ৩৭ নং রেলগেট সংলগ্ন স্থানে।তারা দাবি তোলেন,উত্তর দেবীপুর হল্ট স্টেশন সত্ত্বর অনুমোদন কার্যকর করতে হবে।চাঁপাপুকুর রেলস্টেশন থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন অনুমোদন করতে হবে। সকালে হাসনাবাদ ডাউন এবং বিকালে শিয়ালদহ আপ সরাসরি ট্রেনের সংখ্যাবৃদ্ধি করতে হবে।চাঁপাপুকুর স্টেশনের যাত্রীশেড সহ মহিলা ও পুরুষদের পৃথক টয়লেট এবং পর্যাপ্ত পাখা ও স্টেশন চত্বরে জল নিকাশির ব্যবস্থা করতে হবে।

Your Opinion

We hate spam as much as you do