Tranding

06:59 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি হামলার অভিযোগ 

ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি হামলার অভিযোগ 

ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ।   আক্রান্ত পরিবারের সদস্যদের অভিযোগ, অতর্কিতে হামলা চালানো হয়েছে। ঘরের জিনিসপত্রও লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা।

ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি হামলার অভিযোগ 

ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি হামলার অভিযোগ 
 
ব্যারাকপুর শিল্পাঞ্চল । গোলমাল অব্যাহত । এবার ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ।   আক্রান্ত পরিবারের সদস্যদের অভিযোগ, অতর্কিতে হামলা চালানো হয়েছে। ঘরের জিনিসপত্রও লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। তবে হামলার অভিযোগ মানতে চায়নি তৃণমূল।

বিজেপি কর্মীদের দাবি, ভোটের ফলাফল তৃণমূলের দিকে যেতেই বিজেপির উপর একের পর এক হামলা নেমে আসছে বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই পরিবারের সদস্যরা বিজেপির নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। তার জেরেই এই হামলা চালানো হয়েছে। আচমকাই প্রায় শতাধিক দুষ্কৃতী এই হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ঘরের আসবাবপত্রে ভাঙচুর চালায় তারা। যাওয়ার সময় বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। পরিবারের মহিলা সদস্যের দাবি. বিজেপি করার অপরাধেই আমাদের উপর অত্যাচার নেমে এসেছে।
পরিদর্শনে যান বিজেপি সাংসদ অর্জুন সিং
  তিনি পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন।  । কিন্তু প্রশ্ন উঠছে বিজেপির অন্যান্য নেতাদের অনুপস্থিতি নিয়ে । এদিকে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। আতঙ্কে অনেকেই দরজা, জানালা বন্ধ করে রেখেছেন। এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহলদারি শুরু হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do