Tranding

06:57 AM - 04 Feb 2026

Home / North 24 Parganas / সময়ের স্রোত পেরিয়ে ভাষাদিবস

সময়ের স্রোত পেরিয়ে ভাষাদিবস

বাহান্নর একুশে ফেব্রুয়ারী থেকে একুশের একুশে ফেব্রুয়ারী এই দীর্ঘ উনসত্তরটা একুশে ফেব্রুয়ারী পেরিয়েও লড়াই চলছে মাতৃভাষার মান রক্ষার

সময়ের স্রোত পেরিয়ে ভাষাদিবস

 

 

বাহান্নর একুশে ফেব্রুয়ারী থেকে একুশের একুশে ফেব্রুয়ারী এই দীর্ঘ উনসত্তরটা একুশে ফেব্রুয়ারী পেরিয়েও লড়াই চলছে মাতৃভাষার মান রক্ষার। গুনোত্তর প্রগতির হারে বাড়তে থাকা ভাষা সন্ত্রাসের যুগে বিকল্প সংস্কৃতির আদর্শের ধারক ও বাহক বাম ছাত্র-যুবরা স্বরূপনগরে ভারত-বাংলাদেশের সীমানা হাকিমপুর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিথারি হাইস্কুলের মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে।এস. এফ. আই ও ডি. ওয়াই. এফ. আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির যৌথ উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদিনব্যাপী কর্মসূচীর সূচনা হয় ছাত্র-যুবদের পদযাত্রার মধ্যে দিয়ে।পদযাত্রার শেষে বিথারি হাইস্কুলের মাঠে দুই সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং ভাষা আন্দোলনের অমর শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
    ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিথারি হাইস্কুলে আয়োজিত রক্তদান শিবিরে ৭০জন রক্তদাতা রক্তদান করেন।রক্তদান শিবিরের উদ্বোধন করেন গনআন্দোলনের নেতা হামালউদ্দিন আহমেদ। বিকল্প সংস্কৃতির আদর্শকে জনমানসে ছড়িয়ে দিতে এবং মাতৃভাষার সৃজনের লড়াই উর্দ্ধে তুলে ধরতে বিথারি হাইস্কুলের অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চ থেকে সারাদিনব্যাপী চলে গান, কবিতা, নাচ, নাটক সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এরই সাথে হয় বসে আঁকো প্রতিযোগিতা।একাধিক শিশু শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসে আঁকো প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।
একুশের একুশে ফেব্রুয়ারী আরো একবার স্মরণ করিয়ে দিলো-একুশ মানে মাথা নত না করা, একুশ মানে আত্মমর্যাদা রক্ষার লড়াই, একুশের একুশ মানে মাতৃভাষার  মান রক্ষার শপথ|
  ২১শে ফেব্রুয়ারীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এস. এফ. আই ও ডি. ওয়াই. এফ. আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সারাদিনব্যাপী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব তথা রাজ্যের বাম-গন আন্দোলনের নেতা পলাশ দাশ।তিনি তার বক্তৃতায় এই অস্থির সময়ে সুস্থ সংস্কৃতির বিকাশের লড়াইকে শক্তিশালী করার আহ্বান জানান এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানা রায়, দেবজ্যোতি দাস, ঋতুপর্ণা মিত্র, সফিকুল সর্দার সহ sfi/dyfi-এর একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব।সমগ্র অনুষ্ঠানটি  পরিচালনা করেন অনির্বাণ গুহ ঠাকুরতা।
 সেদিনের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত মানুষ শপথ নেন মানুষ যেন তার মাতৃভাষার হাত ধরেই সারা পৃথিবীর কাছে পরিচিত হতে পারেন।

Your Opinion

We hate spam as much as you do