যোগ দিবসে রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি ঐচ্ছিক, কেউ বাধ্য নয়, নির্দেশ হাইকোর্টের
আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস। সেদিনই বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। যোগ দিবস উপলক্ষ্যে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আর এই দিন রাজ্যের প্রত্যেক সরকারি কর্মচারীকে যোগ দিবসের অনুষ্ঠান বা কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে যোগ দিতে বলা হয়েছে। সেই মতোই জারি হয় বিজ্ঞপ্তি। পরবর্তীতে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করে সংগ্রামী যৌথমঞ্চ।










































































































































































































































