Tranding

06:57 AM - 22 Mar 2026

Home / Entertainment / আবৃত্তি শিল্পে শূন্যতা, প্রয়াত প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ,

আবৃত্তি শিল্পে শূন্যতা, প্রয়াত প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ,

বয়স্কা বৃদ্ধা কুন্তী তার অঘোষিত বীর সন্তানকে শেষ অনুরোধ করতে যুদ্ধক্ষেত্রে। তাই ঠান্ডা লাগা গলায় বেশ মানাবে। আমরা সবাই হেসে উঠলাম। তারপর মঞ্চস্থ শ্রুতি কবিতা। সে তো ইতিহাস হয়ে রইল।

আবৃত্তি শিল্পে শূন্যতা, প্রয়াত প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ,

আবৃত্তি শিল্পে শূন্যতা, প্রয়াত প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ, 

আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে। আমাদের আয়োজনে আছেন পার্থ ঘোষ গৌরি ঘোষ। স্টেজে ওঠার সময় দেখি গৌরি ঘোষের ঠান্ডা লেগেছে। গলাটা খানিকটা বসে গেছে। বললাম কিকরে হবে" কর্ণ কুন্তির সংবাদ? "
হেসে বললেন ভালোই হল কুন্তিতো বয়স্ক, তার যোদ্ধা ছেলের সাথে কথোপকথন। এতো পুর্ণেন্দুর শুভঙ্কর - নন্দিনী  নয়। 
বয়স্কা বৃদ্ধা কুন্তী তার অঘোষিত বীর সন্তানকে শেষ অনুরোধ করতে যুদ্ধক্ষেত্রে। তাই ঠান্ডা লাগা গলায় বেশ মানাবে। আমরা সবাই হেসে উঠলাম। তারপর মঞ্চস্থ শ্রুতি কবিতা। সে তো ইতিহাস হয়ে রইল। তারপর হল জীবনানন্দ, শুভ দাশগুপ্ত  আর সব মনে নেই। সেই ক্যাসেটটা খুঁজতে হবে। কিন্তু আর কি বাজবে? ফিতে জড়িয়ে যাবে নাতো!

 সেই পার্থ গৌরি জুটি ভেঙে গেল। 

বুধবার করোনা কেড়ে নিয়েছিল তবলাবাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, সেই ধাক্কা সামলে উঠবার আগেই বাংলার শিল্পী মহলে ফের শোকের ছায়া। চলে গেলেন বাচিক শিল্পী গৌরী ঘোষ, বিরাট শূন্যতা তৈরি হল আবৃত্তির জগতে। বয়স হয়েছিল ৮৩ বছর। মাসখানেক আগে স্ট্রোক হয়েছিল প্রবীণ শিল্পীর, এরপর অবস্থার অবনিত হয়। গত একসপ্তাহ ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি।

Your Opinion

We hate spam as much as you do