Tranding

01:51 AM - 22 Mar 2026

Home / North 24 Parganas / আজ উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়ান দিবস।

আজ উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়ান দিবস।

বিরামহীন বৃষ্টির মধ্যেই বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উত্তর২৪পরগনা জেলাকমিটির সম্পাদক ডাঃ শ্যামলেন্দু বিশ্বাস, সুপ্রভাত মল্লিক,প্রফুল্ল মন্ডল,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দেবাশীষ রায়,যমুনামতী পত্রিকার সম্পাদক সরোজ চক্রবর্তী

আজ উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়ান দিবস।

 

আজ উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়ান দিবস।

newscopes.in

 

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি উত্তর ২৪ পরগনা জেলাকমিটির উদ্যোগে এদিন গাইঘাটার চাঁদপাড়া বাজারের যশোর রোড সংলগ্ন পাটপট্টি মন্দির প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় শ্রদ্ধার সাথে পালন করা হয় বিদ্যাসাগরের প্রয়ান দিবস। প্রাকৃতিক দুর্যোগ তথা নিম্নচাপের কারণে  বিরামহীন বৃষ্টির মধ্যেই বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উত্তর২৪পরগনা জেলাকমিটির সম্পাদক ডাঃ শ্যামলেন্দু বিশ্বাস, সুপ্রভাত মল্লিক,প্রফুল্ল মন্ডল,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দেবাশীষ রায়,যমুনামতী পত্রিকার সম্পাদক সরোজ চক্রবর্তী,সাক্ষরতা আন্দোলণের নেতৃত্ব শক্তিপদ মজুমদার,অশোক দাস,রতন মজুমদার সহ কয়েকজন শিক্ষিকা,ছাত্র- ছাত্রী ,স্বেছাসেবীগণ,রিক্সা চালক, ও পথ চলতি বহু মানুষ।বিদ্যাসাগরের কর্ম জীবন ,শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কার সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডা:শ্যামলেন্দু বিশ্বাস, সরোজ চক্রবর্তী,সুপ্রভাত মল্লিক সহ আরও অনেকে ।

সকাল সাড়ে দশটায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন স্বনামখ্যাত চিকিৎসক ডা:প্রভাস মন্ডল । তিনি বলেন এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবির দরিদ্র ও দুঃস্থ মানুষদের স্বাস্থ্য সচেতনতায় খুবই কার্যকরী।পরবর্তী কালেও তিনি এ ধরনের শিবিরে অংশ নেবেন।শিবিরে অংশ নেন বহু মানুষ।

বাদুড়িয়ার গন্ধর্বপুর ইউনিটএ পিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ে বসিরহাট স্টেশন সংলগ্ন গোটরা ইউনিটে  বরানগরের  আলমবাজারে, বিধাননগর ই ই  ইউনিটে
বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
উত্তর ব্যারাকপুর অঞ্চলের  আনন্দমঠে, বিধাননগর দত্তাবাদ গান,আবৃত্তি,পাঠ,নাচ ইত্যাদির মাধ্যমে পালিত হয়।বসিরহাট মহকুমার স্বরূপনগর আঞ্চলিক কমিটির উদ্যোগে গোকুলপুর ইউনিটের সাথে গোকুলপুর সেবাসদনে বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস পালন করা হয়। 

Your Opinion

We hate spam as much as you do