Tranding

07:20 AM - 22 Mar 2026

Home / North 24 Parganas / দত্তপুকুরে বিস্ফোরণ স্থলে সিপিআইএম নেতা মহঃ সেলিম ক্ষতিপূরণ ও নিরপেক্ষ তদন্তের দাবি

দত্তপুকুরে বিস্ফোরণ স্থলে সিপিআইএম নেতা মহঃ সেলিম ক্ষতিপূরণ ও নিরপেক্ষ তদন্তের দাবি

মহঃ সেলিম বলেন পশ্চিমবঙ্গ দুষ্কৃতীরাজ হয়ে উঠছে কোন পশ্চিমবঙ্গে কোন কিছু ঘটলেই তৃণমূল কংগ্রেস সিপিআইএম না হলে আইএসএফের উপর দোষ চাপায় চার বছর আগে তো আসিফ ছিল না তখন তো বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে অপরাধী জামিনে ছাড়াও পেয়েছিল। এক একদিকে তৃণমূল সমস্ত জায়গা থেকে তোলা তোলে দেখা যায় সেইসব জায়গায় বিস্ফোরণ হচ্ছে। বগটুইতে নিজেরাই নিজেদের পুড়িয়ে মেরেছে।

দত্তপুকুরে বিস্ফোরণ স্থলে সিপিআইএম নেতা মহঃ সেলিম ক্ষতিপূরণ ও নিরপেক্ষ তদন্তের দাবি

দত্তপুকুরে বিস্ফোরণ স্থলে সিপিআইএম নেতা মহঃ সেলিম ক্ষতিপূরণ ও নিরপেক্ষ তদন্তের দাবি 

Aug 28, 2023 


 রবিবার দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়। আজ সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক মহঃ সেলিমের নেতৃত্বে একটি যৌথ প্রতিনিধি দল দত্তপুকুরে বিস্ফোরণ বিধ্বস্ত অঞ্চলে পৌঁছন। মহঃ সেলিম বলেন পশ্চিমবঙ্গ দুষ্কৃতীরাজ হয়ে উঠছে কোন পশ্চিমবঙ্গে কোন কিছু ঘটলেই তৃণমূল কংগ্রেস সিপিআইএম না হলে আইএসএফের উপর দোষ চাপায় চার বছর আগে তো আসিফ ছিল না তখন তো বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে অপরাধী জামিনে ছাড়াও পেয়েছিল। এক একদিকে তৃণমূল সমস্ত জায়গা থেকে তোলা তোলে দেখা যায় সেইসব জায়গায় বিস্ফোরণ হচ্ছে। বগটুইতে নিজেরাই নিজেদের পুড়িয়ে মেরেছে। আরও বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় বিস্ফোরণ হয়েছে সর্বত্র দেখা যাচ্ছে যে সেগুলো খানিকটা লোকালয়ের বাইরে মাঠের পাশে ধান ক্ষেতের মধ্যে এইখানে দেখতে পাচ্ছি একেবারে লোকালয়ের মধ্যে। এক ভয়ঙ্কর ব্যাপার। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সেলিম বলেন পুলিশের উচিত উপযুক্ত নিরপেক্ষ তদন্ত করে মানুষের জীবনের নিরাপত্তা রক্ষা করা। তা না করে সবাই রাজনীতি করছে। বিজেপি এর মধ্যে জেহাদি টেররিস্ট এসব খুঁজে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করে।  আসল অপরাধীদের খুঁজে বার করতে হবে। এনআইএ, সিবিআই যা খুশি করুক অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানান সেলিম ।  এনআইএ এর আগে মনিপুরে কি করতে পেরেছে? সুতরাং সৎ নিরপেক্ষ তদন্ত করতে হবে। বাজি শব্দটি নিয়ে কটাক্ষ করে সেলিম বলেন মমতা ব্যানার্জি ভাইপো এবং ভাইপোর স্ত্রীকে বাঁচানোর বাজি ধরেছেন। বাজি শব্দটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণের দাবি জানান সেলিম।  সেলিম বলেন যাদের বাড়ি ঘরদোর গবাদি পশু ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে মুখ্যমন্ত্রীকে।

আজ সিপিআইএমের প্রতিনিধি জল এলাকা পরিদর্শন করেন সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য পলাশ দাস ও বিভিন্ন সিপিআইএম নেতৃবৃন্দ।
সূত্রের খবর, যে ন’জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রনি শেখ (১৬)। জিরাথ শেখ (৫০), কলেজ শেখ(৪৫)আন্দাজ শেখ(১৯),মাসুম শেখ( ১৮), সাহাবাজ আলম(২৪),কেরামত আলি(৪৫),রবিউল আলি (২২), ও সামসের আলি(৫২)। এদের মধ্যে সাহাবাজ আলম ঝাড়খন্ডের বাসিন্দা।

এদের মধ্যে চার জনের বাড়ির লোক জানত ঠিকা শ্রমিকের কাজে তারা বারাসতে এসেছিল। বাড়ির থেকে কাজে বেরিয়ে যে এই ভাবে মারা যাবে, তা ভেবেই উঠতে পারছেন মৃতদের পরিবার। জানা যাচ্ছে, এদের মধ্যে রনি শেখ, মাসুম শেখ, কলেজ শেখ এবং জিরাথ শেখ একই পরিবারার সদস্য।

  

Your Opinion

We hate spam as much as you do