প্রস্তাবের পক্ষে আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, বিশিষ্ট লেখক কিন্নর রায়, সঙ্গীত শিল্পী কাজি কামাল নাসের, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির জৈব প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক সুদিত শেখর মুখার্জী, বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি অধ্যাপক শ্যামল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী, সংগঠনের উত্তর ২৪ পরগণা জেলার সম্পাদক দেবাশীষ রায় প্রমুখ। বক্তারা প্রত্যেকেই সংবিধান উল্লিখিত বিজ্ঞান মনস্কতা প্রসারের ওপর সাম্প্রতিক সময়ে রাষ্ট্রের উদ্যোগে যে ভাবে আঘাত নামিয়ে আনা হচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদের সার্বিক চর্চার প্রয়োজনীয়তার কথা স্মরন করিয়ে দেন। কনভেনশনের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন রত্না রায়।