আজ এই ১০ টির মধ্যে প্রথম চারটি প্রজাতির ধানের চারা রোপনের মাধ্যে দিয়ে শুরু হ'ল বিকল্পের খোঁজে পথ চলা। সুন্দরবন ও সংলগ্ন এলাকায় লবণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একদিকে বাড়ছে মাছ চাষের প্রবণতা যা নদীবাঁধ ও ম্যানগ্রোভ রক্ষার পক্ষে বিপজ্জনক; অন্যদিকে ক্রমশঃ কমছে কৃষি। সেইকারনেই এলাকার কৃষিজীবী মানুষ ও জীববৈচিত্র রক্ষার স্বার্থে লবনতা সহনশীল ধানের প্রজাতিগুলির চাষ জনপ্রিয় করার এই উদ্যোগ।
বিকল্পের খোঁজে বিজ্ঞান মঞ্চ
গতকাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ পরগনার জেলার উদ্যোগে সন্দেশখালি ধীরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় কালিপদ হালদার বিজ্ঞান চক্রে "দেশীয় প্রজাতির ধানের জৈব সারের মাধ্যমে চাষাবাদ" শুভ সূচনা হলো । সন্দেশখালি ধীরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান কেন্দ্রের ৩টি বিজ্ঞান চক্র, - রায়মঙ্গল বিজ্ঞান চক্র, কালিপদ হালদার বিজ্ঞান চক্রে ও বেতনী বিজ্ঞান চক্রের নেতৃত্বে দুধেশ্বর, তালমুগুর, ঘিয়োজ, দারশাল, গোবিন্দভোগ, কনকচুড়, হরিনাখুরি,দূর্গা,ক্যানিং ৭, এবং আমলমনা - মোট ১০টি ভিন্ন ভিন্ন প্রজাতির ধানের চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে ।
আজ এই ১০ টির মধ্যে প্রথম চারটি প্রজাতির ধানের চারা রোপনের মাধ্যে দিয়ে শুরু হ'ল বিকল্পের খোঁজে পথ চলা। সুন্দরবন ও সংলগ্ন এলাকায় লবণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একদিকে বাড়ছে মাছ চাষের প্রবণতা যা নদীবাঁধ ও ম্যানগ্রোভ রক্ষার পক্ষে বিপজ্জনক; অন্যদিকে ক্রমশঃ কমছে কৃষি। সেইকারনেই এলাকার কৃষিজীবী মানুষ ও জীববৈচিত্র রক্ষার স্বার্থে লবনতা সহনশীল ধানের প্রজাতিগুলির চাষ জনপ্রিয় করার এই উদ্যোগ। ধানের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্যের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র। এরপর একে একে ধান চারা রোপন করেন সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী, জেলা কমিটির কোষাধাক্ষ্য অধ্যাপক পুলক চক্রবর্তী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অনিন্দিতা ভৌমিক, সংগঠনের জেলা কৃষি উপসমিতির আহ্বায়ক রফিকুল ইসলাম এবং ধীরেন্দ্রনাথ দত্ত কেন্দ্রের সভাপতি তপন প্রামাণিক, মুজিবর গাজী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের জন বিজ্ঞান আন্দোলনের কর্মী হরিচরণ মালি, অমল মণ্ডল, রাঘবেন্দ্র প্রামাণিক ও স্থানীয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অমল পাত্র ও আরও অসংখ্য বিজ্ঞান কর্মীরা। বলা যায় আজকের এই কর্মসূচির মধ্যে দিয়েই শুরু হল বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ, বাস্তুতন্ত্রকে সুরক্ষিত রাখতে এক অন্যতর বিকল্প পথের খোঁজ।
We hate spam as much as you do