আশ্চর্যের বিষয় সেখানে একটি শাসক রাজনৈতিক দলের সিম্বল দিয়ে ওভারগেট! ওয়াকিবহাল মহলের মতে নির্লজ্বতার সমস্ত সীমা পেরিয়ে না গেলে এ হয় না!
অশোকনগরে সরকারি উৎসবের গেটে ঘাসফুল! বামেদের প্রতিবাদে সরলো
১২ জানুয়ারি ২০২৩
বিধায়কের উদ্যোগে অশোকনগর উৎসব হচ্ছে। তাঁর এবং মুখ্যমন্ত্রীর ছবিতে ছয়লাপ। বেশ কিছু শিল্পী আসবেন এই উৎসবে। প্রতিটি পোস্টারে শিল্পীর ছবির চেয়ে বিধায়ক সাহেবের ছবির সাইজ বড়। বিষয়টা বেশ অশ্লীল হলেও বিধায়ক, মুখ্যমন্ত্রী সবই সরকারি পদ, তাই ছবি ব্যবহার করলে আপত্তি থাকলেও করা যায় না।
কিন্তু এই গেট? কি উত্তর আছে এর? জনগণের টাকায়, সরকারি ব্যানারে হচ্ছে এই উৎসব। বামফ্রন্টের সময়ে শুরু হওয়া জেলা ভিত্তিক সবলা মেলাই নতুন রূপে , স্টেডিয়ামের মাঠে এই অশোকনগর উৎসব হচ্ছে।
কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে একটি শাসক রাজনৈতিক দলের সিম্বল দিয়ে ওভারগেট! ওয়াকিবহাল মহলের মতে নির্লজ্বতার সমস্ত সীমা পেরিয়ে না গেলে এ হয় না!
অশোকনগর উৎসবের শহর। মিলেমিশে থাকার শহর। সংস্কৃতির শহর। আনন্দের শহর। কিন্তু একদলের লজ্জাহীন প্রচারের শহর নয়। বরং শহরের স্বার্থে দলমতের উর্দ্ধে উঠে এক হওয়ারই ঐতিহ্য আছে বলে মনে করেন প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর । সেটা ধ্বংস করা হচ্ছে বলে তার মত। নিশ্চয়ই প্রতিবাদ করবেন অশোকনগরের মানুষ ।
সিপিআইএম এর পক্ষ থেকে সত্যসেবী কর,বাবুল কর,সুকেশ দাস সহ নেতৃত্ব পৌরসভার executive officer এর সাথে দেখা করে একটি চিঠি দেওয়া হয় এবং সংশ্লিষ্ট বিষয় টি নিয়ে অবগত করা হয়।জেলা শাসক কেও মেল করে ওই চিঠির অনুলিপি পাঠানো হয়।
অবশেষে এলইডি বোর্ড থেকে তৃনমূলের প্রতিকটি সরানো হয়েছে।
We hate spam as much as you do