Tranding

01:35 AM - 07 May 2026

Home / Entertainment / বিশ্বনাট্য দিবসে হাঁটলেন গণনাট্যের শিল্পী বুদ্ধিজীবিরা।

বিশ্বনাট্য দিবসে হাঁটলেন গণনাট্যের শিল্পী বুদ্ধিজীবিরা।

আফ্রিকা থেকে লাতিন আমেরিকা,  এশিয়ার দূর্গা অরন্যভূমি থেকে ইউরোপের শ্রুতিবিলাসী বিনোদনভূমিতে কোনো কিছুই এক তরফা নয়। প্রতিরোধ আছে , প্রত্যাখ্যানও আছে "

বিশ্বনাট্য দিবসে হাঁটলেন গণনাট্যের শিল্পী বুদ্ধিজীবিরা।

বিশ্বনাট্য দিবসে হাঁটলেন গণনাট্যের শিল্পী বুদ্ধিজীবিরা।
২৭শে মার্চ , দোল পূর্ণিমার আগের দিন বিকেলে বসুশ্রী সিনেমা হলের সামনে জমায়েত হলেন গনতান্ত্রিক চিন্তনের ও মননের প্রচারকরা । গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ , ভারতীয় গননাট্য সংঘ সহ প্রায় শতাধিক ছোট বড় সাংস্কৃতিক সংস্থা এই মিছিল সংগঠিত করে।
International Theatre  Institute নির্দিষ্ট বিশ্ব নাট্য দিবস ২৭শে মার্চ। world theatre day . ১৯৬২ সাল থেকে এই দিনটি পালিত হয়। থিয়েটার, টিভি,চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ শিল্পী ও বুদ্ধিজীবী হেলেন মিরেন এ বছর বানী দেবার জন্য আমন্ত্রিত।  
তার মতো বলা যায় ____
"আফ্রিকা থেকে লাতিন আমেরিকা,  এশিয়ার দূর্গা অরন্যভূমি থেকে ইউরোপের শ্রুতিবিলাসী বিনোদনভূমিতে কোনো কিছুই এক তরফা নয়। প্রতিরোধ আছে , প্রত্যাখ্যানও আছে "
আজ মিছিলের উদ্বোধক ছিলেন অধ্যাপক 
 শমিক বন্দ্যোপাধ্যায় , প্রধান অতিথি অধ্যাপক পবিত্র সরকার। অসুস্থ নাট্যকার চন্দন সেন এই মিছিলের সাফল্য কামনা করেন । 

 

Your Opinion

We hate spam as much as you do