Tranding

05:48 PM - 04 May 2026

Home / Politics / নোয়াপাড়া বিধানসভায় একগুচ্ছ বাম ছাপের ভিভি প‍্যাড বারাসাত রোডের ধারে পড়ে কেন? তদন্ত শুরু

নোয়াপাড়া বিধানসভায় একগুচ্ছ বাম ছাপের ভিভি প‍্যাড বারাসাত রোডের ধারে পড়ে কেন? তদন্ত শুরু

এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন নোয়াপাড়ার সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জী। এই নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। তবে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নির্বাচন ক্ষেত্রে নির্বাচন কমিশনের এত কড়াকড়ি থাকা সত্ত্বেও এক বান্ডিল ভিভি প্যাড নির্বাচনী ফলাফলের এত আগের দিন এতদূর বারাসাত সুভাষ নগর অঞ্চলে কি করে পাওয়া গেল?

3 এপ্রিল 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে আর কয়েক ঘন্টা বাকি এরই মধ্যে বিকেল বেলা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের কিছু নির্বাচন কেন্দ্রের ভি ভিপ্যাড কাগজ পাওয়া গেল বারাসাত সুভাষ নগর অঞ্চলে নওপাড়া বিধানসভা কেন্দ্রে একেবারে প্রান্তে বারাসাতেই সুভাষ নগর। কেন্দ্র এখানে যে ভিভি কার্ড পাওয়া গেল পাওয়া গেল বেশিরভাগই কাস্তে হাতুড়ি তারায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জিকে তিন নম্বর বোতাম টিপে দেওয়া ভোটের কাগজ। কিছু বিজেপির পদ্মফুল ছাপ কাগজে পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে অধিকাংশই নোয়াপাড়া বিধানসভার ২৯ নম্বর নির্বাচন কেন্দ্রের ভি ভি প্যাড।

এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন নোয়াপাড়ার সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জী। এই নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। তবে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নির্বাচন ক্ষেত্রে নির্বাচন কমিশনের এত কড়াকড়ি থাকা সত্ত্বেও এক বান্ডিল ভিভি প্যাড নির্বাচনী ফলাফলের এত আগের দিন এতদূর বারাসাত সুভাষ নগর অঞ্চলে কি করে পাওয়া গেল?

Your Opinion

We hate spam as much as you do