Tranding

07:04 AM - 22 Mar 2026

Home / Entertainment / “গোয়ালঘরে চোর ঢুকেছে/কোথায় সি বি আই?/ইধার কা মাল উধার হবে/এর বেশি কি চাই। -- ঊষার উরি বাবার প্যারোডির হৈচৈ । 

“গোয়ালঘরে চোর ঢুকেছে/কোথায় সি বি আই?/ইধার কা মাল উধার হবে/এর বেশি কি চাই। -- ঊষার উরি বাবার প্যারোডির হৈচৈ । 

"কোথায় ছিলে, শান্ত ছেলে/যখন দিলো নারদ ঘুষ/হঠাৎ করে, দল বদলে/ফিরবে বলছো তোমার হুঁশ।” এই গানটি গেয়েছেন রিয়া দে এবং নীলাব্জ নিয়োগী। এই গানের লিরিকও লিখেছেন রাহুল পাল।

“গোয়ালঘরে চোর ঢুকেছে/কোথায় সি বি আই?/ইধার কা মাল উধার হবে/এর বেশি কি চাই। -- ঊষার উরি বাবার প্যারোডির হৈচৈ । 

“গোয়ালঘরে চোর ঢুকেছে/কোথায় সি বি আই?/ইধার কা মাল উধার হবে/এর বেশি কি চাই। -- ঊষার উরি বাবার প্যারোডির হৈচৈ । 

টুম্পা সোনা, লুঙ্গি ড্যান্সের পর এবার বামেদের প্যারোডিতে উরি উরি বাবা
"দুশমন দেবতা " ছবিতে গাওয়া আজ থেকে তিরিশ বছর আগের গান। কিন্তু ঠিক। সুরটা পুরোনো হয় নি। বেশ টানটান আধুনিক ।   প্রচারে ঝড় তুলতে আবারও এক জনপ্রিয় গানের প্যারোডি তৈরি হল। 
 ‘টুম্পা সোনা,’ ‘লুঙ্গি ড্যান্স’-এর পর এবার এই গান দিয়ে বিজেমুলকে আক্রমণ শানাল তারা। সেইগানের নাম ‘উরি উরি বাবা’, গেয়েছিলেন ঊষা উত্থুপ। 

উষার সেই গানের সুরে বামেদের বাঁধা প্যারোডির ছত্রে ছত্রে আছে আক্রমণ। গানের লাইনে আছে, “গোয়ালঘরে চোর ঢুকেছে/কোথায় সি বি আই?/ইধার কা মাল উধার হবে/এর বেশি কি চাই। গানের আর এক জায়গায় লেখা হয়েছে, “কোথায় ছিলে, শান্ত ছেলে/যখন দিলো নারদ ঘুষ/হঠাৎ করে, দল বদলে/ফিরবে বলছো তোমার হুঁশ।” এই গানটি গেয়েছেন রিয়া দে এবং নীলাব্জ নিয়োগী। এই গানের লিরিকও লিখেছেন রাহুল পাল।

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক প্রচারে গান আলাদা করে জাযগা নিচ্ছে। আর এতে রীতিমতো অন্যদের পাল্লা দিচ্ছে বামেরা। একদিকে বিজেপির ‘পিসি যাও’, অন্যদিকে তৃণমূলের ‘খেলা হবে’, এসবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলাদা ফ্যান বেস তৈরি করেছে ‘টুম্পা’ প্যারোডি। গত কয়েকদিনে তার পর সাড়া জাগিয়েছে এরকম একাধিক প্যারোডি, নতুন গান। ইউটিউবেও  করে ভিউয়ার বেড়েছে হাজার হাজার। বামেদের ব্রিগেড সমাবেশের প্রচার গানেও তুমুল জনপ্রিয়তা করে নিয়েছিলো টুম্পা সোনা। এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৃণমূল-বিজেপি যে একই মূদ্রার এপিঠ-ওপিঠ এবং রাজ‍্যে একমাত্র বিকল্প যে বাম – মূলত তাই ‌বোঝানো হয়েছিল সেই গানের মাধ্যমে। মূলত বামপন্থীরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই গান‌।  এবার ‘উরি উরি বাবা’-র প্যারোডিও ইতিমধ্যে হিট। সোশ্যাল মিডিয়ায় চলছে দূরন্ত গতিতে শেয়ার।
গরীব ,মধ্যবিত্ত মানুষের জীবন একেবারে জেরবার । তাদের এত ভাবার সময় নেই। বামেদের বক্তব্য এই জীবন সংগ্রামে বিধ্বস্ত,  বিপর্যস্ত মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি , আর পশ্চিমবঙ্গে তৃনমুলের প্রচার। বিজেপির ধর্ম জাত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি,  অন্যদিকে ফোকাস বেকারত্বের সমস্যা  থেকে ঘোরানোর জন্য হুইল চেয়ার । তাই এইসব হালকা প্যারোডি গানের মধ্যে দিয়েই অনেক গভীর সমস্যার কথা বলতে হবে। মানুষ যা গ্রহন করেন ও সহজবোধ্য তাই বলা দরকার। বামেদের এই প্যারোডি গানের  সিরিজ নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ যায়গা করে নিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারনা।

Your Opinion

We hate spam as much as you do