Tranding

05:33 PM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা, অসহিষ্ণু ,ধনার শৈশব

কবিতা, অসহিষ্ণু ,ধনার শৈশব

কবিতা, অসহিষ্ণু ,ধনার শৈশব

Painting - Susan kohen Thompson 


কবিতা ৪.৪.২৪
অসহিষ্ণু
ধনার শৈশব 

🎍🎍🎍🎍🎍🎍🎍🎍

অসহিষ্ণু 

গৌতম ঘোষ

 

অসহিষ্ণু চিত্ত অন্তর অস্থির অধীর
রক্ত মাখা হাতে ওরা বানায় মন্দির,
রামের জন্ম নিয়ে হোক যতই জল্পনা
রমের জন্ম সে তো বাল্মিকীর কল্পনা।


সেদিন মানুষ ছিল বনমানুষের দলে
তাই হয়নি বিরোধ "পানি" বনাম "জলে",
প্রকৃতির ভয় করতে জয় সৃষ্টি হল ধর্ম
ধর্মের ছল ক্ষমতার কল এটাই সারমর্ম।


মীরজাফর বেঁচে আছে, জগৎ শেঠ নাচে
ক্ষুদিরাম আজও তো  বেঁচে  বিপ্লবী আঁচে,
আমার রাম রামমোহন সভ্যতারই  আলো
আমার ঠাকুর রবি কবি হৃদয়কে রাঙালো।


🏖🏖🏖🏖🏖🏖🏖🏖🏖


ধনার শৈশব 

 
দেব চক্রবর্তী 


আট আনার প্যান্ট আর দু'টাকার জামা
তাই সই, এনে দিত ধনাদার মামা। 


তিনমাসে একবার পেয়ে থাকে ধনা 
এরসাথে হাফসোল চটি জোড়াখানা। 


দিনে খুদ, রাতে রুটি বেশ চলে তার 
ধনা দার মুখটি তো চায়না খাবার। 


রাতদিন দিনরাত এইভাবে চলে 
সূর্য উঠবে ঠিক, মা যে তারে বলে। 


ধনা দার এক দাদা মিলে কাজ করে 
অন্য সে ছুটে ছুটে টিউশনি করে। 


দিন গুজরানো যেন কষ্ট বেজায় 
ধার করে চলে রোজ গালাগাল খায়। 


কেরোসিন আনতে সে লাইনে দাঁড়ায় 
গুলিগালা ছুঁড়ে এসে পড়ে তার পায়। 


ভাগ্যিস মরেনি সে আঘাতের ঘায়ে 
তবুও সে মার খায় আজও রাস্তায়॥ 

Your Opinion

We hate spam as much as you do