Tranding

05:23 PM - 04 Feb 2026

Home / Entertainment / দ্রোহের কার্নিভালে অনুমতি দিল হাইকোর্ট, রাস্তার ব‍্যারিকেড সরছে

দ্রোহের কার্নিভালে অনুমতি দিল হাইকোর্ট, রাস্তার ব‍্যারিকেড সরছে

উৎসবের পাশাপাশি আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সাধারণ মানুষের ঢল নেমেছে কলকাতার রাজপথে ৷ একই কারণে দুর্গাপুজোর কার্নিভালেও চেনা ছবিটা পালটে যেতে চলেছে এ বছর ৷ পুজো কার্নিভালের পাশাপাশি শহরের রাজপথে মঙ্গলবার দ্রোহের কার্নিভালে সামিল হবেন হাজার হাজার মানুষ ৷

দ্রোহের কার্নিভালে অনুমতি দিল হাইকোর্ট, রাস্তার ব‍্যারিকেড সরছে

দ্রোহের কার্নিভালে অনুমতি দিল হাইকোর্ট, রাস্তার ব‍্যারিকেড সরছে


15 অক্টোবর 2024

ফের আদালতে ধাক্কা রাজ্যের। রানি রাসমণি রোডে চিকিৎসকদের 'দ্রোহের' কার্নিভালে অনুমতি আদালতের। জয়েন্ট ফোরাম অফ ডক্টর্সকে অনুমতি দিলেন বিচারপতি রবি কিষাণ কপূর। আদালত আরও জানিয়েছে, 'রাসমণি রোডের যে প্রান্ত রেড রোডের দিকে এসে মেশে সেদিকে গার্ড রেল দিয়ে আটকাতে পারবে পুলিশ'। রেড রোডেই হচ্ছে রাজ্য আয়োজিত পুজোর বিসর্জনের কার্নিভাল। 


বঙ্গে এ বছরের দুর্গাপুজোর ছবিটা একেবারে অন্য রকম ছিল ৷ কারণ, উৎসবের পাশাপাশি আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সাধারণ মানুষের ঢল নেমেছে কলকাতার রাজপথে ৷ একই কারণে দুর্গাপুজোর কার্নিভালেও চেনা ছবিটা পালটে যেতে চলেছে এ বছর ৷ পুজো কার্নিভালের পাশাপাশি শহরের রাজপথে মঙ্গলবার দ্রোহের কার্নিভালে সামিল হবেন হাজার হাজার মানুষ ৷


 এই দুই কার্নিভাল মিলে শহরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বাড়তি চাপ থাকছে পুলিশ-প্রশাসনের উপর ৷ পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে লালবাজার। এরইমধ্যে কলকাতা পুলিশের ধর্মতলা ও তার আশেপাশের এলাকায় 163 ধারা জারি করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷ আজ ধর্মতলার অনশন মঞ্চ থেকে 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সেই কর্মসূচিতে যাতে কোনও বাধা উৎপন্ন না-হয়, তাই কলকাতা হাইকোর্টের জরুরি বেঞ্চে আবেদন করা হয়েছে ৷ বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে মামলাটির শুনানি হচ্ছে ৷


রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হয়েছিল, ডাক্তারদের এই কার্নিভালের জন্য গন্ডগোল হতে পারে। আর পুজোর কার্নিভাল দেখার জন্য বহু দেশ থেকে মানুষ এখানে আসেন। তাই কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সে জন্যই পুলিশ ১৬৩ ধারা জারি করেছে সংশ্লিষ্ট এলাকায়। মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর পাল্টা বলেছিলেন, রানি রাসমণি রোডে এই কার্নিভাল হওয়ার কথা যার সঙ্গে রেড রোডের কোনও যোগাযোগ নেই। 

Your Opinion

We hate spam as much as you do