ঘুম, স্বপ্ন,স্মৃতি সব ঘুরে ঘুরে, শব্দটা খুঁজে বেড়াই অবশেষে বিবেক, চেতনা, মস্তিস্কের ধুলো ঝেরে দেখি, শব্দটা শিরদাঁড়ায় গিয়ে লুকিয়েছে।
কবিতা ২২/০৯/২৪
'সাহস'
নন্দিনী তুমি মুক্ত
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
'সাহস'
গোপা দাশগুপ্ত
একটা শব্দ খুঁজে চলেছি বেশ অনেক দিন হল
উথাল পাথাল খুঁজছি, এফোঁড় ওফোঁড় খুঁজছি,
শব্দটা এমন কিছু আহামরি নয়,
তবু শব্দটা না পেয়ে কেমন হাপিয়ে উঠছি,
একটা শব্দ খুঁজছি বহুদিন হল।
লেপ, তোষক, বিছানা, বালিস তন্ন তন্ন খুঁজেছি,
ঘরের আনাচ কানাচ, ছাত, করি বরগা...
শব্দটা কোথায় যে লুকিয়েছে!
এমন কিছুই নেই শব্দটাতে,
তবু, না পেলে দম আটকাতে সময় নেবেনা বেশি।
শব্দটা খুঁজেই চলেছি প্রতিদিন।
ঘুম, স্বপ্ন,স্মৃতি সব ঘুরে ঘুরে,
শব্দটা খুঁজে বেড়াই,
অবশেষে বিবেক, চেতনা, মস্তিস্কের ধুলো ঝেরে দেখি,
শব্দটা শিরদাঁড়ায় গিয়ে লুকিয়েছে।
শব্দটাকে ডেকে বললাম
'সাহস', তুমি সামনে এসো ....
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
নন্দিনী তুমি মুক্ত
গৌতম ঘোষ
"রক্তকরবী"-র তুমি নন্দিনী
তুমি মুক্ত, নয়কো বন্দিনী।
মুক্ত কর অন্ধকারার দার,
দারে আঘাত কৱ বারবার।
ফুলের খেলা আজ হোক বন্ধ
জাগাও ফুলের গন্ধে যে অন্ধ।
সাগর জলের ঢেউয়ের মাঝে,
ভাসাও তরী আজ ৱণসাজে।
সুদূর দ্বীপে দিতে হবে পাড়ি,
বন্দি মুক্তিতে হবেই যুদ্ধ জাৱি।
"রক্তকরবী"-র তুমি নন্দিনী
এই নামেতেই তোমায় জানি।
তুমি মৃত্যুহীন ফিনিক্স পাখি,
তুমি মহাপ্রলয় কালবৈশাখী।।
We hate spam as much as you do