Tranding

05:03 PM - 04 Feb 2026

Home / Entertainment / একুশের কবিতা - ২

একুশের কবিতা - ২

মোদের গরব আশা খোদাই করা কাপের মধ্যে মানাচ্ছিল খাসা । কাটছে সময় ফাঁস অন্ধকারের বন্ধকারায় সাত সাতটা লাশ।

একুশের কবিতা - ২

 একুশের কবিতা - ২
----------------------------------
বাংলা ভাষা

অপূর্ব নায়েক


অনেক হল কান্না কপট।
মুখটা দেখাও। মুখোশ খোলো।
বাংলা যদি ভালোবাসো
বাংলা পড়ো। বাংলা বলো।


বাংলা বল যেমন তেমন
ইংরেজি আর হিন্দি মেশাও।
লিখতে গেলে হোঁচট আছাড়।
শুদ্ধ বানান শিখবে না তাও !


অন্য ভাষার অহংকারে
নিজের মাকে কর হেয়ো।
শিশুর থেকে বাংলা কাড়া
ভাবছ তুমি কাজটা  শ্রেয় ? 


ফুল ফোটালেন বাগান জুড়ে
রবীন্দ্রনাথ বাংলা গানে। 
জলেতে গান। বাতাসে গান।
সুর ঢেলে নাও প্রাণে প্রাণে। 


পাঞ্জাবিতে প্রেম থাকে না।
বাংলা থাকুক বুকের ভেতর।
নইলে মিথ্যে ফেব্রুয়ারি
মিথ্যে হবে একুশে ভোর।

--------------------------------

 

 আ-মরি

দেবাশিস্ বসু 

কে যে কখন বুক পকেটে 
লুকিয়ে রাখে থাবা 
ভাবা যায় না... যায় না ভাবা ।


অথচ তার পিছেই থাকে 
চামড়া ঢাকা হৃদয় 
বুক ধুকপুক কী হয় ।


মোদের গরব আশা 
খোদাই করা কাপের মধ্যে
মানাচ্ছিল খাসা ।


কাটছে সময় ফাঁস
অন্ধকারের বন্ধকারায় 
সাত সাতটা লাশ। 
           ***

Your Opinion

We hate spam as much as you do