আমার দেশের মাটি, কেটে গেছে বত্রিশটি বছর। যখন স্বেচ্ছাচারী শাসকের কালো নখগুলি ওপরে তুলে ধরছিল ওর চাবুক, লাল পতাকা জাগ্রত করেছিল ভূমিদাসকে, হাতে যার টাঙ্গি,
চীন বিপ্লবের নায়ক মাও জে দং এর জন্মদিনে তার লেখা দুটি কবিতা অনুবাদক - কবি শামসুর রহমান
লিউপান পাহাড়ে
আকাশ অনেক উঁচু, মেঘমালা কেমন বিবর্ণ,
আমরা দেখছি বুনো রাজহংসীগুলি হচ্ছে অদৃশ্য দক্ষিণে।
যদি ব্যর্থ হই ওই মহাপ্রাচীরে
পৌঁছাতে তাহলে আমরা পুরুষ নামের যোগ্য নই,
আমরা যারা ইতিমধ্যে শত শত মাইল করেছি অতিক্রম।
লিউপান পাহাড়ের সুউচ্চ চূড়ায়
লাল পতাকারা
পশ্চিমা হাওয়ায় তরঙ্গিত, কী স্বাধীন।
আমরা ধরেছি হাত আছে দীর্ঘ দড়ি
আমরা কখন কক্ষে বাঁধব ধূসর ড্রাগনকে?
-----------------------------
শাওশানে ফেরা
মনে পড়ে যাওয়া কোনো আবছা স্বপ্নের মতো
অনেক আগেকার পলাতক অতীতকে আমি অভিশাপ দিই—
আমার দেশের মাটি, কেটে গেছে বত্রিশটি বছর।
যখন স্বেচ্ছাচারী শাসকের কালো নখগুলি
ওপরে তুলে ধরছিল ওর চাবুক,
লাল পতাকা জাগ্রত করেছিল ভূমিদাসকে, হাতে যার টাঙ্গি,
তিক্ত বলিদান দৃঢ় অঙ্গীকারকে করে শক্তিশালী,
যা নতুন আকাশে চাঁদ আর সূর্যকে জ্বালিয়ে রাখার সাহস জোগায়
কী সুখী! আমি দেখছি ধান আর মটরশুঁটির তরঙ্গিত খেত,
আর দেখছি চতুর্দিকে সন্ধ্যার কুয়াশায় বীরদের ঘরে ফেরা।
------------------------------------
পরাধীনতা
হারান মন্ডল
বেদনার কালো মেঘ আজও ঝরে চোখের জলে।
এখনও অনেকটা পথ পেরুতে হবে উষ্ণ মরুভূমিতে।
আর শোষণের ইতিহাস তুমি সবই জানো ; কেমন অবহেলে
মানুষ আবদ্ধ হয়েছিল দাসত্বের শৃঙ্খলেতে।
' দাস প্রথা ' আজও বিরাজমান সমানে -
ক্ষত-বিক্ষত জীবন-জীবিকায় অনুগ্ৰহের দান
আর সস্তায় কেনা সমর্থনের ক্ষমতায়নে
প্রতি নিয়ত নেমে যাচ্ছে জীবনযাত্রার মান। ।
মাঝে মাঝে প্রতিবাদ ওঠে ; মাঠে-ঘাটে-বাজারে-রাস্তায় ।
রাগে লাল হয়ে ওঠে গাল । উদ্ধত হয় মুষ্টিবদ্ধ হাত ।
সাচ্চা প্রতিবাদে যারা বিকিয়ে যায়নি গতকাল । তাঁরা আজ দেখেনি প্রভাত ।
নিজ দেশে তাই আমরা মৃত । আজন্ম পরাধীন ।
গনতন্ত্র শুধুই সাংবিধানিক । আমরা চিরকাল ক্ষমতাবানের অধীন ।
প্রচ্ছদ ছবি - পলাশ
We hate spam as much as you do