Tranding

05:21 AM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা -- নির্বোধ, তওবা তওবা

কবিতা -- নির্বোধ, তওবা তওবা

নদী ঘাটে কবিতা কখনও ‘থা ‘পেতে ‘থ’ হয়ে বসে নেই এ কবির প্রতিটি শব্দই এক একটা নদী পরম্পরা বীজের উপর ভর করেই দাঁড়িয়ে ছিল, আছে , থাকবে ।

কবিতা -- নির্বোধ, তওবা তওবা

কবিতা --
নির্বোধ
তওবা তওবা 

🌊🌊🌊🌊🌊🌊🌊🌊


নির্বোধ

হারান মন্ডল

গাধা একটি অতি নিরীহ ,
নির্বোধ প্রানী ; বোঝা বহনই তার একমাত্র ধর্ম ।
লাভ-ক্ষতি বোঝে না সে কখনও
নিষ্ঠার সঙ্গে করে তার কর্ম ।

 

এক মালিকের গাধা ছিল গোটা দশ 
ব্যবসা চলছিল বেশ রমরমিয়ে ।
গাধাগুলি ছিল তার অতি বশ
চাবকিয়ে সে তাদের রাখতে দমিয়ে।

 

দিন যত রায় মালিকের বাড়তে থাকে লোভ 
আরও টাকা , আরও ধনসম্পদ চাই 
অদম্য তার লালসার প্রক্ষোভ
ঐশ্বর্যের নেশায় হয় সে উন্মাদপ্রায়।

 

মালিকের আকাঙ্খার বহর যত বাড়ে
কমতে থাকে গাধার খাবারের বরাদ্দ সমানতালে
তারপর একটি-দুটি করে একনাগাড়ে
সব কটি গাধা একদিন ঢলে পড়ে মৃত্যুর কোলে ।

 

নির্বোধ মালিক বুঝল না তবুও -' অতি লোভ ভালো নয় '
কিছু পেতে গেলে কিছু তো দিতেই হয় । 

🌈🌈🌈🌈🌈🌈🌈🌊🌊


তওবা তওবা 
                 

সুখেন্দু ভট্টাচার্য 


কবিতা দাঁড়িয়ে নেই 
নিম্নবিস্তারী  ‘চটুল’  এই গভীরতা
তল পাবে তল পাবে বলে 
কবিতারা  দাঁড়িয়ে থাকে না । 


কলম খুব চেনে , ভাল করেই চেনে
“মাকাল ফলের” ‘মেকি’  রমরমা হাউস 
তবু ও  লৌকিক  অবয়ব তো ! 
 ‘দৈবাৎ’ কালশিটে  দাগ  গায়ে এসে পড়ে  
তওবা তওবা । 


নদী ঘাটে কবিতা কখনও 
‘থা ‘পেতে  ‘থ’ হয়ে বসে নেই   
এ কবির প্রতিটি শব্দই এক একটা নদী  
পরম্পরা  বীজের উপর ভর করেই  
 দাঁড়িয়ে ছিল,   আছে , থাকবে । 


আপ খুশি  ভূষণের দান ছত্র    
উনিশ, বিশ হলেই   ‘কদর্য ছবি’ …
কলমের নদী এমন ভেবে গ্রাম পেরোয় না ।   
পলকা বাতাসে বাঁশের মতো  
মাথা যদি নামাতেই হয়-এ কবিতা 
মানুষের কাছেই মাথা নামাতে রাজি আছে ,  

 
অহেতুক রং করা এই  সোনালী ঢেউ   
কলম চেনে ,খুব ভাল করেই  চেনে ।   
শুধু লৌকিক এই অবয়ব ! 'কালেভদ্রে' 
কালশিটে দাগ  অযাচিত গায়ে এসে পড়ে 
দুর্ভাগ্য !  কী আর করা যাবে ! 

তওবা তওবা ।

Your Opinion

We hate spam as much as you do