Tranding

08:34 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা, মেঘ ডাকবে কবে? , অন্তর্ঘাত

কবিতা, মেঘ ডাকবে কবে? , অন্তর্ঘাত

ময়ূর হয়ে পেখম মেলিস্ নদীর ধারে ধারে কৃষ্ণচূড়ার তলে--- ভিজিয়ে দিবি শুকনো মাটি প্রাণ অফুরাণ ছড়িয়ে দিবি ঘাসে---

কবিতা, মেঘ ডাকবে কবে? , অন্তর্ঘাত

কবিতা
মেঘ ডাকবে কবে?
অন্তর্ঘাত

 

মেঘ ডাকবে কবে? 

(শিল্পীর জন্যে)

 

প্রবীর ভদ্র

 

মেঘ ডাকবে কবে? 
সবে চৈত্রমাস
চারপাশে তো শুধুই শুকনো ঘাস।

 

ও মেয়ে তুই, কি চাস্ বল্, কি চাস্? 

 

পাখির মত উড়াল দিবি
দু'পায়েতে নূপুর
বাদল মেঘে ঝম্ ঝমা ঝম্ 
মল্লারে তুই ধরবি নতুন সুর।

 

ময়ূর হয়ে পেখম মেলিস্
নদীর ধারে ধারে
কৃষ্ণচূড়ার তলে---
ভিজিয়ে দিবি শুকনো মাটি
প্রাণ অফুরাণ ছড়িয়ে দিবি ঘাসে---

 

ও মেয়ে তুই, কি চাস্ বল্, কি চাস্? 

 

জানি, শিল্পী-মনের যাদু-কাঠির স্পর্শে
পুলক-গীতি ছড়িয়ে যাবে
বাতাসে মহাহর্ষে।
ও মেয়ে তুই, তখন তোর সঙ্গে
মাতব সবাই খুশির খেলায়
অন্তহীণ রঙ্গে।

**********************************

অন্তর্ঘাত


হারান মন্ডল

 

তোমায় আমি আহত করেছি
আমি আহত হয়েছি তাই
দুনিয়াটা চলছে প্রতিশোধ-বদলায়
রেষারেষি সীমানায়
হানাহানি বাজারে
দূরত্ব বাড়ছে রোজই
সম্পর্ক আর খাবারে ।

 


দুটি মুখ কাছাকাছি , নিঃশ্বাস গাঢ়
দুটি হৃদয় দ্বিখণ্ডিত 
অবিশ্বাস বড় ।

 


মৈত্রী-সৌহার্দ‍্য ... দূর পরাহত
সীমানা ছোট হচ্ছে প্রতিনিয়ত
ঘাত-প্রতিঘাতে বাড়ছে হতাহত । 


. . .  .   .    .      .    .      .       .

 

তবু , আজও পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে
বাতাস মানে না কোনো সীমানা
ভালবাসা ভেঙে দেয় দেশ-কালের বাঁধা
আশা বেঁচে থাকে
রক্ত-ভেজা সীমানায় 
একদিন হাসনাহানা ফুটবেই ।

Your Opinion

We hate spam as much as you do