যদি আসে মশালের পরোয়ানা জ্বালাবো মিথ্যে শাসকের জেলখানা। কাটব তেজের উষ্ণ দিয়ে; ভন্ডামির ওই ভক্তি। তবেই প্রাণের পাঁজর ভেঙে ক্ষোভ পাবে তার মুক্তি সত্যি সত্যি সত্যি।
কবিতা --- ৯ই অক্টোবর ২৯২২
আহ্বান
তুমি যদি জ্ঞান হও
🏞🏞🏞🏞🏞🏞
আহ্বান
সুরজিৎ শর্মা
বৃষ্টির সেই রাত!
অজানা-অদেখা স্বপ্নের ভিড়ে
ভীষণ! আমি'র তল্লাস।
অফিসের ডেস্কে, অজানা ভুলের রিস্কে
বন্দি, আমার আজ কাল ভবিষ্যত।
মিথ্যে শাসনে অবৈধ কারনে
ক্লান্ত আমার অভিশাপ।
আমি জানিনা কেন মানি না
বোবা ক্রোধই আমার সাক্ষী
আমি দমকাই নিজেকে থমকাই
যদি! নিয়ে ফেলি কোন ঝক্কি ।
আমি অসহায় আমি নিরুপায়
আমি কালো জলে হাঁটি খালি পা'য়
তুমি শক্ত,নিরাসক্ত আর বেজায়,
শিবানী ভক্ত।
যদি আসে মশালের পরোয়ানা
জ্বালাবো মিথ্যে শাসকের জেলখানা।
কাটব তেজের উষ্ণ দিয়ে;
ভন্ডামির ওই ভক্তি।
তবেই প্রাণের পাঁজর ভেঙে
ক্ষোভ পাবে তার মুক্তি
সত্যি সত্যি সত্যি।
শোন! শূয়রের নচ্ছার
আমি বখাটে গলির ব্ক্সার।
হবে বোবা ভয় কাল সোচ্চার
ত্রাসের পে-রোল পেড়িয়ে
সেদিন;তুই জব্দ হবি কেচ্ছার ।
মেরে ফেল কিবা! ভেঙে ফেল
আমি এগিয়েই হব আগুয়ান
আমি কসাই ছুঁড়ির ছাঁটমাল ।
রোজ ভুলে যাই আর শূলে যাই
আমি হাসি ঠিকই! তবে ভুলি নাই
আমি মহাকালেরই ভক্ত
তাই শপথ আমার রক্ত।
🌈🌈🌈🌈🌈🌈
" তুমি যদি জ্ঞান হও"
সুবর্ণ দাস
তুমি যদি জ্ঞান হও,
তবে কি হতে চাই না সেই মানুষ
যে তোমায় শুধু করেছে ব্যবহার
টাকার জন্য, থাকার জন্য আর রাখার জন্য।
বরং; আমি হতে চাই এই সমাজ,
যে তোমাকে দেখতে চায় গাধার পিঠের পরিবর্তে মানুষের সাথে হাঁটতে,
যে তোমাকে দেখতে চায় মানুষের সার্টিফিকেটের বদলে মানুষের মাথায়,
যে তোমাকে দেখতে চায় টাকার পাহাড় জয় করার বদলে মানুষের মন জয় করতে ।
আমি হতে চাই এই প্রকৃতি,
যে তোমাকে দেখতে চায় বৃক্ষরোপন পরিকল্পনা বাস্তবায়িত করতে,
যে তোমাকে দেখতে চায় চিরকালের মতো প্লাস্টিক পরিত্যাগ করতে ,
যে তোমাকে দেখতে চায় বর্জ্যবস্তু জ্বালাবার বদলে তা পুনর্ব্যবহার করতে।
আর আমি হতে চাই
এই সাধারণ মানুষ ,
যারা তোমায় দেখেছিল অর্থের মাঝে স্বার্থের বিচারে,
যারা তোমায় না বুঝেই ব্যবহার করতে চেয়েছিল মনের বাসনা পূর্ণ করতে,
যারা তোমায় না জেনেই দেখিয়েছিল সব-জান্তাভাব , কেবল সম্মানের অট্টালিকা তাসের ঘরের মতো সাজানোর জন্য ।
যারা তখন তোমায় নিজেদের বদলে নিজের জন্য কেবল করেছিল ব্যবহার ,
তারা, হ্যাঁ তারাই আজ আফসোস করছে ;
অপেক্ষা করছে তোমার জন্য,
নতুন করে তোমায় দেখবে বলে ,
নতুন করে তোমায় বুঝবে বলে,
নতুন করে তোমায় খুঁজবে বলে .........।
We hate spam as much as you do