দুনিয়া জুড়ে কত গান। গানের আবার দিন আছে নাকি? গান তো সুস্থ মানুষের নিত্য সঙ্গী।তবু আজ হয়ে গেল বিশ্ব সঙ্গীত দিবস।
২১ শে জুন ছিল গানওলাদের দিন বিশ্ব সঙ্গীত দিবস। সাড়ম্বড়ে বিশ্বজুড়ে পালিত।
"ও গানওলা আর একটা গান গাও। আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই"
ডিলানের সেই বিখ্যাত গান o tamburin man pls song for me..থেকে অনুপ্রানিত হয়ে কবীর সুমন লিখেছিলেন। গানে ভুবন ভরিয়ে দিয়ে নোবেল জিতেছেন ডিলান। দুনিয়া জুড়ে কত গান। গানের আবার দিন আছে নাকি? গান তো সুস্থ মানুষের নিত্য সঙ্গী।তবু আজ হয়ে গেল বিশ্ব সঙ্গীত দিবস।
বিশ্ব সঙ্গীত দিবসের সূচনা শুরুটা হয়েছিল ফ্রান্সে। সেখানে এই উৎসবের নাম 'ফেট ডে লা মিউজক' (Fete de la Musique)। যার অর্থ বিশ্বজুড়ে সঙ্গীতের দিন। ১৯৮২ সালে বিশেষ এই সঙ্গীত উৎসবের দিনটি 'ওয়ার্ল্ড মিউজিক ডে' হিসেবে পরিচিতি লাভ করে। এর এক বছর আগে অর্থাৎ ১৯৮১ সালে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী জ্যাক লাঙ এই উৎসবকে একটি আন্তর্জাতিক রূপ দেবার চেষ্টা করেছিলেন। প্রথম থেকেই আলোচিত এই উৎসবে অংশ নেবার জন্যে হাজির হতেন গোটা বিশ্বের অসংখ্য সঙ্গীতজ্ঞরা। আজও মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে ফ্রান্সে পালিত হয় সঙ্গীতের বৈচিত্র্যময় নানা অনুষ্ঠান।
নানা অনুষ্ঠানে পালিয়ে হল এই বিশ্ব সঙ্গীত দিবস। কত গান ঘুরছে দুনিয়া জুড়ে তার ইয়ত্তা নেই। গান ভালো থাকুক।সত্যজিতের হীরক রাজার দেশের সেই ফকির যার পেটে খাবার নেই তবু সে বলছে যতক্ষণ জান আছে ততক্ষণ গান আছে। সে গেয়ে ওঠে "ভাইরে কতই রঙ্গ দেখি দুনিয়ায় "
We hate spam as much as you do