যার "দিয়েন ইয়েন ফু" আজো জেগে লাল পতাকা উড্ডিন, তার নাম হো চি মিন।
কবিতা
প্রহেলিকা
হো চি মিন- ১৩৩
🗾🗾🗾🗾🗾🗾🗾🗾🗾
১৯শে মে হো চি মিন- ১৩৩
গৌতম ঘোষ ২১মে ২০২৩
কালো আঁধার ভেঙ্গে আনলো যে
টুক টুকে লাল দিন,
তার নাম হো চি মিন।
হ্যানয় থেকে সাইগন যুদ্ধবাজকে যে
করলো ক্ষমতাহীন,
তার নাম হো চি মিন।
যার নামে মার্কিনী দস্যু কাঁপে
উদ্ধত থেকে হয় ক্ষীণ,
তার নাম হো চি মিন।
যার "দিয়েন ইয়েন ফু" আজো জেগে
লাল পতাকা উড্ডিন,
তার নাম হো চি মিন।
যার নামে সূর্যের আলো মেখে গায়ে
আলোকিত ইন্দোচিন,
তার নাম হো চি মিন।
হো চি মিন আমার চোখের আলো
হো চি মিন আমাদের হৃদয়,
ভালবাসি মজুরকে , শ্রত্রুর প্রতি নির্দয়।
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
প্রহেলিকা
হারান মন্ডল
' বোমা মেরে উড়িয়ে দাও ' বলেছিল এক জনপ্রতিনিধি
ক্ষমতার পথে বাঁধা হলে এমনি হয় বিধি।
তীব্র যানজটে আটকে প্রসূতি মরো মরো
সবুজ বাতির গাড়ি যাবে, রাস্তা ক্লিয়ার করো ।
বাছাই করা যে ফল তুমি ফলিয়েছো বাগানে
নিজ সন্তানে এড়িয়ে রাখো তা গোপনে
যাবে তা দূর হতে বহুদূরে মেম-সাহেবের মজলিশের আসরে
তোমার সমস্ত শ্রম ওরা সস্তায় নেবে কিনে
মানবতা প্রহেলিকা। শুধু ক্ষমতা আর লোভ বাড়ে দিনে দিনে।
We hate spam as much as you do