মনের তমসা কাটে পাখপাখালির কলরবে, দোতলার ঝুলন্ত বারান্দার নিচে চোখে পড়ে শহর থেকে অদৃশ্য এক ঝাঁক পাখির মিলন-মেলা। শালিক অনেকগুলো--- জোড় না বিজোড় গুনিনি তখনো, কিন্তু একটা চড়াই---আশ্চর্য চমকে উঠেছি।চঞ্চল চোখ অনেক খুঁজেও পায়নি অপরটি। একটাই কাঠ-ঠোঁকরা লম্বা ঠোঁটে আমের গাছে ধরছিল পোকা।
একুশের আভাস
প্রবীর ভদ্র
কুয়াশায় ঢাকা আবছা শহর
ঝাপসা গাছপালা, ভেজাল রোদ্দুরে
জখম হৃদয়।শেষ শীতের নির্লজ্জ বাতাসে
একটা দু'টো করে ঝরে পড়ে মেহগনি-পাতা।
মনের তমসা কাটে পাখপাখালির কলরবে,
দোতলার ঝুলন্ত বারান্দার নিচে চোখে পড়ে
শহর থেকে অদৃশ্য এক ঝাঁক পাখির মিলন-মেলা।
শালিক অনেকগুলো--- জোড় না বিজোড়
গুনিনি তখনো, কিন্তু একটা চড়াই---আশ্চর্য
চমকে উঠেছি।চঞ্চল চোখ অনেক খুঁজেও
পায়নি অপরটি। একটাই কাঠ-ঠোঁকরা
লম্বা ঠোঁটে আমের গাছে ধরছিল পোকা।
কুয়াশা কাটছিল ক্রমে,রোদ্দুরে উষ্ম আমেজ
বাতাসে আমের মুকুলের একটা মিষ্টি গন্ধ
ভেসে এল অ-দেখা আড়াল থেকে ঘুঘুর ডাক
আর কোকিলের একটানা কুহুতান।
এই তো সেই মধুমাস---ফাগুনের আশ্বাস
রক্তে ভেজা বাহান্ন বর্ণমালা---একুশের আভাস।
--------------
অধিকারের দাবী
হারান মন্ডল
আমি তো জানি না-
কত চাষি-কত শ্রমিক-কত মজুরের
মৃতদেহের ফসিল সঞ্চিত আছে
অভিশপ্ত মাটির পরতে পরতে
আমি শুধু জানি ,
মানুষের রক্তে রঞ্জিত বিপ্লব আর সংগ্ৰামরের কালো ইতিহাস
আর জানি, অসংখ্য বঞ্চিত ভূখা মানুষের নীরব মিছিল
আর গন কবর থেকে ভেসে আসা আর্তনাদ । নিশুতি রাতে ।
ইতিহাস লেখা এখনও আছে বাকি
গ্ৰাম-গঞ্ছ-শহরে স্বর্বহারা বঞ্চিত মানুষের প্রতিবাদ আজও আছে জারি
জানি ,অত্যাচারির বাস্তিল দূর্গ যতই হোক শক্ত, তা চূর্ণ হবে আজ অথবা কাল ।
' গোষ্ঠী- দল-গন-প্রজা-সমাজ ' তন্ত্র পেরিয়ে
এখন 'ধন-পুঁজি-ক্ষমতা 'তন্ত্র । ক্রমশঃ ক্ষয়িষ্ণু হচ্ছে ' মানব ' তন্ত্র
বন্ধা এ দেশে , বুদ্ধ-চৈতণ্য-বিদ্যাসগর-বিবেকানন্দ জন্মেনি। বহুকাল ।
We hate spam as much as you do