সবাই যখন রোদ থাকতে চাল ছায় সে তখন গনগনে রোদে পথ কেটে যায়, সবাই যখন শীতে লেপের তলায় থাকে সে তখন আগুন জ্বেলে হাত পা স্যাঁকে।
কবিতা,
উপেক্ষিত
আজন্ম লোকটা
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
উপেক্ষিত
হারান মন্ডল
তুষ্টিকরনের দেশ এটা
মাঝে মাঝে 'উন্নয়ন-উন্নয়ন' খেলা
পেয়াদারা খায় আর মাথা নাড়ে।
রাস্তার মোড়ে- ময়দানে মিছিল-সমাবেশ
সভা-সেমিনারে উড়ে যায় কপ্টার।
পরিবহন-শিক্ষা-স্বাস্থ্য-কলকারখানা সবই ভেঙ্গে পড়ে ।
আবার নির্বাচন। আবার মহোৎসব ।
আবার ভূয়ো নাগরিকত্ব
আবার রাহু-কেতুর পুর্ণমিলন ।
রাম রাজত্ব নয় ; রাম নামে বিভাজন
উপেক্ষিত যারা বারোমাস
ভোটে তারা বিলক্ষণ।
রাজা-প্রজা সম্পর্ক যত। মাথা অবনত।
দুর্বলেরা চিরকাল রহে পদানত ।
🗾🗾🗾🗾🗾🗾🗾🗾
আজন্ম লোকটা
গৌতম ঘোষ
আজন্ম লোকটা ছন্নছাড়া বাউন্ডেলে
চাল নেই চুলো নেই দাড়ি ভর্তি গালে,
প্যান্টে জামায় তালি ছেঁড়া জুতো
বাসে ট্রেনে বেমানান খায় গুঁতো।
সবাই যখন রোদ থাকতে চাল ছায়
সে তখন গনগনে রোদে পথ কেটে যায়,
সবাই যখন শীতে লেপের তলায় থাকে
সে তখন আগুন জ্বেলে হাত পা স্যাঁকে।
ধূর্ত যারা চিরকাল তারা স্বপ্নহারা খুব
বোকা যারা স্বপ্ন দেখে তারা নিশ্চুপ,
আজন্ম লোকটা ছন্নছাড়া বাউন্ডেলে
সূর্যসন্ধানী আজও নিজের ঘর ফেলে।
We hate spam as much as you do