Tranding

05:13 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা - বিচার --- বিচার কোথায়?? ঘ্রাণ

কবিতা - বিচার --- বিচার কোথায়?? ঘ্রাণ

ইঁদুর-রাজ হেঁকে বলে--- " ভয় কী তোদের আমি আছি না? বেজায় লম্বা হাত যে আমার। এই রাজ্যে আমি ছাড়া সবই তো ভাই খাম্বা।"

কবিতা - বিচার --- বিচার কোথায়?? ঘ্রাণ

কবিতা -
 

বিচার --- বিচার কোথায়??
 

ঘ্রাণ

 

বিচার --- বিচার কোথায়??

 

প্রবীর ভদ্র 

 

বিচার ---  বিচার কোথায়? 
--- কলে-পড়ে না ইঁদুর? 

বিচারপতির কলে যখন ইঁদুর পড়ল ধরা,
সবাই তখন খুশির রোদ পোহায়।

 

আঁধার কেটে ফরসা হতেই
ওমা, কল যে ফাঁকা, ইঁদুর পগার পার---

 

ইঁদুর তখন গাছের মাথায় লাফায়
অলি-গলিতে ঘোরে
ল্যাজ নাড়িয়ে নাচতে থাকে বেদম।

 

এ কি রে বাবা, গণেশবাবার বাহন দেখি
সরস্বতীকেও রেয়াৎ করছে না---
থাবার নখে বিদ্ধ তাঁর মন্ত্রপড়া পুরুত!


সবাই ভাবে আজব ব্যাপার 
ঘোর কলি ভাই ঘোর কলি।


ইঁদুর-ধরার কল যে পাতল 
তাঁর তো মাথায় হাত!

 

কলের মালিক ভীষণ রেগে বলে---
" দেখব এবার, কলের দরজা খুলে
কেমন করে ধেড়ে-ইঁদুর পালায়? "

 

ইঁদুর-রাজ হেঁকে বলে--- " ভয় কী তোদের
আমি আছি না? বেজায় লম্বা হাত যে আমার।
এই রাজ্যে আমি ছাড়া সবই তো ভাই খাম্বা।"

 

বিচারের-রায় বেবাক হল হাতানো
উচ্ছ্বসিত অভিযুক্তা, দু'হাত তুলে খুশির গান গায়।
সর্ষের মাঝে থাকে যদি ভূত,
সে সর্ষেতে, ভূত কি ছাড়ানো  যায়?


কলের মালিক অবাক হয়ে দেখল---লম্বা হাতই
ইঁদুর ধরার কল খুলে দেয়--- রাজ্যে তারাই একা।
এবার তাই কলের মালিক রাজধানীতে ছোটে---
ইঁদুরগুলোর বাড়-বাড়ন্ত, তাতে যদি যায় রোখা!

 

ঘ্রাণ 


দেব চক্রবর্তী 


'চার দেয়ালের বন্দীশালায় 
সুখগুলো খুব কাঁদে,
মানুষ জানে না মানুষগুলো
পড়েছে কোন ফাঁদে!'

 

ছুটছে মানুষ বেপরোয়া 
অলীক সুখের রঙ্গে
দুঃখজীবন সুখের মরণ 
চলছে বরদবঙ্গে।

 

যুদ্ধ কেমন থমকে আছে 
অলীক মরণ ভয়ে 
বছর আসে বছর যায় 
অজানা দুখ সয়ে।

 

মহাপ্রেমে উথলে ওঠে
একজাতি একপ্রাণ 
ধুঁকছে মানুষ শুঁকছে বিড়াল 
না-মানুষের ঘ্রাণ॥

 

Your Opinion

We hate spam as much as you do