অবশ্যি তাতে ভালোই হবে, এগারো জনের পুরো ফুটবল টীম, আপনি ক্যাপ্টেন, তারপর আবার খেলা হবে, টাকদুমা দুম খেলা হবে।
কবিতা
ধর্মাবতার
দিন বদলের যোদ্ধা
ধর্মাবতার
সৌম্য ঘোষাল
আপনি যা সব করছেন না মাইরি,
দেখবেন এগারো নম্বর অবতার হিসেবে না আবার আপনার নাম ঢুকে যায়....
অবশ্যি তাতে ভালোই হবে,
এগারো জনের পুরো ফুটবল টীম,
আপনি ক্যাপ্টেন,
তারপর আবার খেলা হবে,
টাকদুমা দুম খেলা হবে।
স্কুল এবং কলেজ বন্ধ, হোটেল এবং বার খোলা
ট্রেন চলাচল অনেকটা কম, যা চলছে বাদুড়ঝোলা।
আদুর গায়ে সাধুর দল, মাস্ক পড়ানো সাধ্য কার
কেউ ভুলে যায়, কেউ ভোলে না গঙ্গা দিয়ে লাশের সার।
ধর্মাবতার,
আপনি যা সব করছেন না মাইরি.......
দিন বদলের যোদ্ধা
গৌতম ঘোষ
আমরা দিন বদলের যোদ্ধা;
উদয়-অস্ত হাতুড়ি হাতে
পাথৱ কাটি,
পথ গড়ি আগামীর।
আমরা দিন বদলের স্বপ্নসন্ধানী-
কাস্তে হাতে বুঝে নিতে
সোনালী ধানেৱ অধিকাৱ;
পথ হাঁটি জীবন সংগ্রামে।
কেউ কেউ বলে আজো
পথে প্রান্তরে ক্লান্তিহীন যুদ্ধে,
আমরা প্রেমহীন হৃদয়হীন শক্ত পাথৱ।
অথচ জানেনা ওরা কেউ
আমাদের ভালোবাসা জেগে আছে-
উড়ন্ত পাখির পালকে
কিংবা ভোরের প্রস্ফুটিত গোলাপে।
জেগে আছে মজুরের ঘামে,
জেগে আছে কৃষাণীর ফসল কাটার গানে।
জেগে আছে নদীর ধারায়,
আমাদের ভালোবাসা জেগে আছে
প্রেয়সীর দু’চোখের তারায় ।
We hate spam as much as you do