Tranding

05:00 PM - 04 Feb 2026

Home / Entertainment / বসন্তে বসিরহাট নাট্য সমন্বয় বিশ্ব নাট‍্য দিবসের সুচনা লগ্নে

বসন্তে বসিরহাট নাট্য সমন্বয় বিশ্ব নাট‍্য দিবসের সুচনা লগ্নে

আয়োজক সংস্থা একটি প্রযোজনা পরিবেশন করে নাটক রক্তজবা। নাট্যরূপ পরিচালনায় ভাস্কর পাল। সব শেষে উপস্থিত সকলের মিষ্টিমুখের আয়োজন করেছিল একটি প্রযোজনা।নির্দেশক ভাস্কর পাল জানান, আগামীদিনে পাড়ায় পাড়ায় নিয়মিত নাট্যচর্চার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই স্থানে প্রতিমাসে নিয়মিত নাট্য আয়োজনের উদ্দ্যোগ নিতে চলেছি।

বসন্তে বসিরহাট নাট্য সমন্বয় বিশ্ব নাট‍্য দিবসের সুচনা লগ্নে

বসন্তে বসিরহাট নাট্য সমন্বয় বিশ্ব নাট‍্য দিবসের সুচনা লগ্নে 
 
বসন্তের আবীর রঙা সন্ধ্যায় একটি প্রযোজনা আয়োজন করেছিল বসন্ত বিকেলে নাট্য সন্ধ্যা। ২০মার্চ ২০২২ বসিরহাট বড় জিরাকপুরে মহলাকক্ষের উঠানে বসন্ত উৎসব এবং বিশ্ব নাট্য দিবসের সুচনা লগ্নে এই অনুষ্ঠানের আয়োজন। নাচ, গান, আবৃত্তি, নাটক এবং নাট্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। “পাড়ায় পাড়ায় থিয়েটার” শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন বসিরহাট নাট্য সমন্বয় কমিটির সম্পাদক সুদীপ্ত ব্যানার্জি এবং নাটককার নির্দেশক কমল কুমার পাল। পাড়ার বিশিষ্টদের উপস্থিতিতে  মাননীয় অতিথিবর্গরা মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিশ্ব নাট্য দিবসের বার্তা পাঠ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের ছাত্র স্বর্ণাভ সাধুখাঁ। এরপর সমাপ্তি ঘোষের পরিচালনায় ঐক্যতান নৃত্যগোষ্ঠীর নৃত্যের সাথে সাথে পাড়ার একঝাঁক কচিকাঁচারা মেতে ওঠে নৃত্যের ছন্দে। কবিতা কোলাজ পরিবেশন করেন কোয়েল ও পায়েল। তন্বীশ্রী ও স্বর্ণালীর উদ্যোগে লোক সঙ্গীতের দল “ভ্রমর” গুনগুনিয়ে ওঠে তাদের সুরের জাদুতে। 

আয়োজক সংস্থা একটি প্রযোজনা পরিবেশন করে নাটক রক্তজবা। নাট্যরূপ পরিচালনায় ভাস্কর পাল। সব শেষে উপস্থিত সকলের মিষ্টিমুখের আয়োজন করেছিল একটি প্রযোজনা।নির্দেশক ভাস্কর পাল জানান, আগামীদিনে পাড়ায় পাড়ায় নিয়মিত নাট্যচর্চার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই স্থানে প্রতিমাসে নিয়মিত নাট্য আয়োজনের উদ্দ্যোগ নিতে চলেছি।

গত  ১৯-৩ -২২ তারিখে বসিরহাট টাউনহলে অনুষ্ঠিত হল প্রাক বিশ্ব নাট্যদিবস উপলক্ষে অন্তরঙ্গ নাটকের অনুষ্ঠান।পরিচালনায় বসিরহাট স্বপ্ন সৃজণীনাট্যসংস্থা।অনুষ্ঠিত হল চারটি নাটক।

সুকান্তভট্টাচার্যে কবিতা অবলম্বনে  নাটক খাবার এবং তরুণ তপন বিশ্বাসের কাহিনী অবলম্বনে নাটক ছেলেধরা।দুটি নাটকের নাট্যরূপ ও নির্দেশনা য়কমল কুমার পাল।প্রযোজনা স্বপ্ন সৃজণীনাট্যসংস্থা।এছাড়া মঞ্চস্থ হয় একটি প্রযোজনার একচিলতে রদ্দুর এবং সরস্বতী কলামন্দিরের সিমান্তে আবদুল খালেক বিশ্বাস।

বসিরহাট স্বপ্ন সৃজণী নাট্য সংস্থার বিদ্যালয় ভিত্তিক নাট্য প্রশিক্ষণ শুরু হল কাটিয়াহাট হাইস্কুলে ৩১-৩-২২ তারিখে।শিবিরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তরায়চৌধুরী।প্রশিক্ষণ দেন বসিরহাট স্বপ্ন সৃজণী নাট্য সংস্থার সভাপতি নাট্যকার কমলকুমার পাল ওসম্পাদক রমেন্দ্র সিং। আগামী ৬ মাস ধরে চলবে এই প্রশিক্ষণ প্রতি মাসে।

Your Opinion

We hate spam as much as you do