Tranding

03:20 PM - 04 Feb 2026

Home / Entertainment / কবিতা, আগডুম বাগডুম, মুগ্ধতার বেলাভূমি

কবিতা, আগডুম বাগডুম, মুগ্ধতার বেলাভূমি

জীবনের পাশে চড়াম চড়াম           ভোট দিলেই পাবি দড়াম দড়াম, নকুল দানা সব পাচ্ছিস ফ্রী             সন্মান টন্মান কর বিক্রি।

কবিতা, আগডুম বাগডুম, মুগ্ধতার বেলাভূমি

কবিতা,
আগডুম বাগডুম
মুগ্ধতার বেলাভূমি

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

আগডুম বাগডুম 


নির্মাল্য দাশগুপ্ত


আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
   ঢাকে কাঠি ভোটের  রাজে,
বাজতে বাজতে চললো ঢুলি
     অনুদান দিচ্ছি কৌটা খুলি।


ভিখারি দশা রাজ্যের হাল
        ডি এ দিতে সব গোলমাল
আমার গায়ে কাশ্মীর শাল
        উন্নয়ন বাইরের ঢাল।

 

জীবনের পাশে চড়াম চড়াম
          ভোট দিলেই পাবি দড়াম দড়াম,
নকুল দানা সব পাচ্ছিস ফ্রী
            সন্মান টন্মান কর বিক্রি।

 

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
          সেজেছি আমি রাণীর সাজে, 
লোক -লস্কর আর বরকন্দাজ
             সাথে নিয়ে পরেছি তাজ ।

🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

মুগ্ধতার বেলাভূমি 


প্রবীর ভদ্র


চোখে নয়, কামনার আগুন
লুকোনো ছিল, তার মনের এক কোণে---
বিকেলের নিস্তেজ রোদেও উত্তাপের ছোঁয়া?

 

কায়ারূপ ধরেছিল কামনা,
অপ্রতিরোধ্য সুখ-সিন্ধু জেগে উঠেছিল
তার চোখের চাহনির নীরব আহ্বান
শুনেছিল বুঝি অনাগত সমুদ্রের স্বর।

 

সম্মোহিত মুহূর্ত কেটেছিল বটে
তবু তরঙ্গের দোলায় ভাসায় নি তাকে
শুধু মুগ্ধতার বেলাভূমি সিক্ত করেছিল।

Your Opinion

We hate spam as much as you do