Tranding

09:17 AM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা, অজানা জ্বর, এখন সময়

কবিতা, অজানা জ্বর, এখন সময়

গলাগলি ভাব হয় ‎ অহি আর নকুলে ‎সকালটা চেটে খেল ‎শিউলি না বকুলে। ‎পাতচাটা বদনাম ‎ঝেড়ে ফেলে দুপুরে ‎সোনামুখে লাঞ্চ সারে , ‎সাথে ঢুকু ঢুকু রে।

কবিতা, অজানা জ্বর, এখন সময়

কবিতা
অজানা জ্বর
এখন সময়

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

অজানা জ্বর


(সুকুমার রায়ের জন্মদিন আজ।
 পুরোনো ছড়াতে রাজাকে 
 ভেট )


সুখেন্দু ভট্টাচার্য্য 


ঝুলকালি মাখা মুখে 
কুলকুল ঘাম
 দরাদরি গাছ নিয়ে
কেঠোদের দাম। 
 গেছোমামা মাসি পিসি
 হাতে হাত খেলা
 চিল্লিয়ে পাড়া মাত
 ক্যামেরার মেলা। 
 গেছোদাদা আনচান 
 বৌদি কোথায়
 ভিড়ে ভিড়ে ভিড়াকার
 প্রাণ যায় যায়।

 

গলাগলি ভাব হয়
 ‎ অহি আর নকুলে
 ‎সকালটা চেটে খেল
 ‎শিউলি  না বকুলে।
 ‎পাতচাটা বদনাম 
 ‎ঝেড়ে ফেলে দুপুরে
 ‎সোনামুখে লাঞ্চ সারে , 
 ‎সাথে ঢুকু ঢুকু রে।
 ‎
 ‎

তুরুক-নাচের সাথে 
 ‎গান জোড়ে কাওয়ালি
  শুরু হয় সন্ধ্যায়  
 ‎ রোগ নিয়ে বাওয়ালি। 
 জরদায়  মাথাঘোরে
  নাই যদি জানতে
  মহীপালী- গীত ধরো
  ‎কেন ধান ভানতে।

 

পেল্লায় জ্বর আর 
গাঁটে ব্যথা নিয়ে হে, 
অন্তিমে বাঁচে পাঁচু 
অজানায় গিয়ে যে!
কেউ বলে  ডেঙ্গি, 
কেউ বলে ভাইরাস 
গণ্ডারের লোমে নাকি 
জীবাণুর আদি বাস।


কাল হল জন্মানো, 
কাল হল বাঁচাটা
ফাঁকা থাক তিনদিন 
বাঘ-ধরা খাঁচাটা। 


অজানারোগের কথা অমৃত সমান
এই রোগে ভোগে শুধু মহাপুণ্যবান


🌊🌊🌊🌊🐭🐭🌊🌊🌊🌊


এখন সময়


সুরজিৎ শর্মা


এবার বড় হতে হবে।
লোকের কথা শুনে বশীভূত নয়
জবাব হতে হবে।
হিংসার কারবার বড়! ভয় বারেবার
আগুনে তাতানো লোহা শান দিতে হবে;
মগজে মদ নয়,পথ পেতে হবে।
চোরাগলি আছে সব ক্লাব আর পার্টিতে 
যদি পারো লাথি মারো ক্রূর রাজনীতিতে।


ভয় নয় লড়ে ভাই,পাশে আছি চল যাই 
রং ছেড়ে বাছি সুখ; ভাগাভাগি করে দুখ
ছেড়ে সব ঝামেলাই; চল যাই। 
দিন ছিল কবে ভালো!
রোজ সেই একই ভাবে মরছি
রক্ত'তো রোজই ঝরে!
আজ চোখে খালি দেখছি।

 

মিডিয়ার বুলি ফোটে, মোটাপাটি দেখলে
শূয়রে শূয়র চেনে জাত সব খোকলে
পা চেটে সাফ করে, দাঁতে টাকা ঘোষলে 
তবেই সফল তুমি কি! কেমন বুঝলে?

Your Opinion

We hate spam as much as you do