অন্তরে যাদের লোভের ফল্গুধারা বাইরে তারা ত্যাগীর বেশে মেশে; লোভের পাঁকে যারা নিমজ্জিত ঝৱলে নক্ষত্র তাদের যায় কী আসে।
কবিতা
অশরীরী,
চেতনার ঘরে
🧱🧱🧱🧱🧱🧱🧱
অশরীরী
শা ম্ব
আস্তিকতা নেই কোনো।কিছু পবিত্র,অশ্লীল।
মন্দির গাত্র নগ্ন নটীর,নমঃইতস্তত স্বাহা!
এতোদূর বিশ্বকর্মা আলো পোড়ে।
জলে আয়োডিন,ওঁ।
অশরীরী তোমাকে বলতাম।
ভুলপথে যাইনি ফুসফুস।
সমাধিফলকে রজনীগন্ধা রেখে আসি।কুকুরকে বিস্কুট-
পৃথিবীর মলদ্বারে বসে অধিষ্ঠিত কাক।
কাপালিক,উঠে আসে সন্ধ্যার কমন্ডলু হাতে।
ইনোসেন্ট তবে,সকল চৈতন্য।শকুন চঞ্চুরা।
ষ্টুপিড বন্ধু।অশ্রু লাবারিশ।তোমাকে অশরীরী...
এখন আদর করলে জল।ফোয়ারার পথিকৃৎ
মীড় বা গমকে লগ্ন বৃষ্টির,ইয়া ছু-মন্তর
এখনি সাক্ষাৎ।জলে তীব্র আয়োডিন,চুপ!
সেই সব শ্রমের কথা কাউকে বোলোনা।
খামের ঘরনি।পবিত্র অশরীরী।ডাকটিকিট
নর্দমায়।আশ্চর্য ফসিল,কোনো আস্তিকতা নেই!
পাশে শুয়ে ভগ্ন ভগবান।এখনো অশরীরী...
ভবিতব্য ভোরে,ফুটে ওঠে জবা তার গর্ভকেশরে।
🏜🏜🏜🏜🏜🏜
চেতনার ঘরে
গৌতম ঘোষ
চেতনার ঘরেতে জমেছে ঝুল
দিন বদলের বইয়ের মলাটে ধুলো;
যারা ঘর দোর পরিপাটি সাজায়
সাজায়না রক্ত ঝরা স্মৃতিগুলো।
অন্তরে যাদের লোভের ফল্গুধারা
বাইরে তারা ত্যাগীর বেশে মেশে;
লোভের পাঁকে যারা নিমজ্জিত
ঝৱলে নক্ষত্র তাদের যায় কী আসে।
আজ জন অরণ্যে লেগেছে দাবানল
এসো আগুনে চেতনা করি শুদ্ধ;
লোভের পাঁকে আর ডুবে মরা নয়
বাঁচার জন্য শুরু হোক জনযুদ্ধ।
We hate spam as much as you do