বড়ো মনে পড়ে- কিশোর,সুধা দিদি... পায়ের পাতা চিরে গেলে তোমাকে মনে পড়ে প্রেয়সী মাধব।
কবিতা
প্রেয়সী
একঝাঁক ভালোবাসার কাছে
---------------------------------
প্রেয়সী
শাম্ব
কাকভোরে রক্তকরবী তুলে এনেছে কিশোর।
আর সুধা এসেছিলো।সুধা দিদি।
চাঁপা ফুল রেখে ফিরে গেছে।
ফিরে গেছেন ঈশ্বর আলোকলতা বনে।
ঘুম ভেঙে গেলে
মনে পড়ে ভোর রাতে এসেছে মাধব।
রক্তাভ পায়ের পাতায়
সূত্র রেখে গেছে
মালিনী নদীর।
মনে পরে ঈশ্বর
সেসব তারিখ?
বড়ো মনে পড়ে-
কিশোর,সুধা দিদি...
পায়ের পাতা চিরে গেলে
তোমাকে মনে পড়ে
প্রেয়সী মাধব।
---------------------------------------------
---------------------------------------------
একঝাঁক ভালোবাসার কাছে
সৌনক আমি
তোমার ভালোবাসা গায়ে লাগে না এখন।
ক্লান্ত দুপুর ক্লান্ত আমি... চলি সেই পথ দিয়েই;
যে পথ দিয়ে হেঁটে যাও তুমি, আমি চলি একা।
সামনের পথ দুর্গম জেনেও প্রটেকশন নিই না...
আমি তো এমনিতেই এখন মৃতপ্রায়।
তুমি ভয় পেলেও আমি শান্তনা দিই মাঝে মধ্যে।
কিন্তু, তুমি সেই শান্তনা শুনতে বাধ্য কেন হবে!
কেন না ভালোবাসা টা তো আমার একার ছিল...
পাগল করা রোদে এখন আমি দেখি গাছ।
তোমাকে দেখতে ভয় করে যে...
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই।
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই...
We hate spam as much as you do