বিজেপি নেতাদের বিরুদ্ধে ভিআইপি কার্ডের বিনিময়ে মোটা টাকা তোলার অভিযোগ উঠেছে। শনিবার সরাসরি এই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা। সামাজিক মাধ্যমে গীতাপাঠ অনুষ্ঠানের একটি ভিআইপি কার্ডের ছবি দিয়ে তিনি লিখেছেন, লক্ষ কণ্ঠে গীতাপাঠ— এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন?
গীতাপাঠ অনুষ্ঠানে দুর্নীতি, VIP কার্ড. বিলি করে টাকা তোলা হয়েছে অভিযোগ
২৪ ডিসেম্বর ২০২৩
আজ রবিবার ব্রিগেডে আয়োজিত লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কর্মসূচি বাতিল করে দেন। ফলে এই ধর্মীয় কর্মসূচির জৌলুস একলাফে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। এবার গীতাপাঠ অনুষ্ঠানের সঙ্গে জড়াল আর্থিক দুর্নীতির অভিযোগ।
বিজেপি নেতাদের বিরুদ্ধে ভিআইপি কার্ডের বিনিময়ে মোটা টাকা তোলার অভিযোগ উঠেছে। শনিবার সরাসরি এই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা। সামাজিক মাধ্যমে গীতাপাঠ অনুষ্ঠানের একটি ভিআইপি কার্ডের ছবি দিয়ে তিনি লিখেছেন, লক্ষ কণ্ঠে গীতাপাঠ— এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন? উল্লেখ্য, এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সরাসরি বিজেপি যোগ আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। সাধু-সন্তদের নিয়ে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
পরিকাঠামোগত ব্যবস্থায় গেরুয়া পার্টির রাজ্য ও জেলার নেতারা রয়েছেন সামনের সারিতে। সেই সূত্রে ভিআইপি কার্ড বিলি করে একাধিক জেলা সভাপতি হাজার হাজার টাকা তুলছেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে অনুপম হাজরার বক্তব্য, দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলে বঙ্গ বিজেপিতে গীতাপাঠ নিয়েও দুর্নীতি— এটা ভাবা যায় না! অনুপম বলেন, রাজ্যের শীর্ষ পদাধিকারীদের বিশেষ স্নেহধন্যরাই এভাবে টাকা তুলেছেন। এভাবে চললে অপদার্থ, দুর্নীতিগ্রস্তরা বছরের পর বছর জেলার মাথায় বসে থাকবেন।
We hate spam as much as you do