Tranding

10:18 AM - 04 Feb 2026

Home / Entertainment / করোনার লড়াইয়ে পরমব্রত, ঋদ্ধি, ঋত, অনুপম , পাশে দাদা সৌরভ 

করোনার লড়াইয়ে পরমব্রত, ঋদ্ধি, ঋত, অনুপম , পাশে দাদা সৌরভ 

পরমব্রত চট্টোপাধ্যায়, তন্ময় ঘোষ, অনুপম রায়, পিয়া চক্রবর্তী, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখার্জীরা তৈরি করে ফেলেছেন ‘Citizen’s Response’। এঁদের সঙ্গে যুক্ত আছেন। আপাতত পাটুলির একটি ছোটো ঘরে করোনা রোগীদের চিকিৎসা করা হচ্ছে । থাকছে অক্সিজেন-সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা। 

করোনার লড়াইয়ে পরমব্রত, ঋদ্ধি, ঋত, অনুপম , পাশে দাদা সৌরভ 

করোনার লড়াইয়ে পরমব্রত, ঋদ্ধি, ঋত, অনুপম , পাশে দাদা সৌরভ 

পরমব্রত, ঋদ্ধি, ঋতব্রত, অনুপমরা এবার করোনার সঙ্গে লড়ছেন প্রথম সারিতে, সৌরভ গাঙ্গুলী পাশে আছেন পাটুলিতে চলছে কোভিড রিলিফ হোম। CITIZEN'S RESPONSE 

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে হাসপাতালে শয্যার অভাব। দিশাহারা হয়ে হাসপাতালে যায়গা পাচ্ছেন না করোনা রোগী ও তাঁদের পরিবারেরা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন  টলিউডের বেশ কিছু চেনা মুখ। পরমব্রত চট্টোপাধ্যায়, তন্ময় ঘোষ, অনুপম রায়, পিয়া চক্রবর্তী, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখার্জীরা তৈরি করে ফেলেছেন ‘Citizen’s Response’। এঁদের সঙ্গে যুক্ত আছেন। আপাতত পাটুলির একটি ছোটো ঘরে করোনা রোগীদের চিকিৎসা করা হচ্ছে । থাকছে অক্সিজেন-সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা। 

শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে হাসপাতালে বেড খুঁজে পেতে বেশ কিছুটা সময় চলে যায়। সেই সময়টায় রোগীর অবস্থা যাতে আরও খারাপ না হয়, তারই উদ্দেশে এটি তৈরি করা হয়েছে।   অক্সিজেন স্যাচুরেশন লেভেলে ঘাটতি দেখা দেওয়ার পর এবং হাসপাতালের বেড খুঁজে পাওয়ার মাঝখানে অনেক সময় ঘন্টা দু’য়েকের ব্যবধান থেকে যায়। এই সময়কালে রোগীর স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে। সেজন্য আপৎকালীন ব্যবস্থা করে খানিকটা অক্সিজেন, খানিকটা খাবার, জল, ওষুধপত্র ইত্যাদির ব্যবস্থা করার। ডাক্তার নার্স আছেন। ডাক্তারের  পরামর্শ অনুযায়ী সব করা হচ্ছে বলে জানানো হয়। আপাতত ছোটো একটা জায়গা ভাড়া করা হয়েছে। সেখানে অক্সিজেন-সহ অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে প্রাথমিকভাবে।
১৫দিনেরও বেশি সময় ধরে চলছে এই সেন্টার। ইতিমধ্যেই বেডের সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ৭টি করা হয়েছে।

সাধারণত ২ ধরণের মানুষ কাজ করছেন। চিকিৎসক, আয়া ও নার্সরা রয়েছেন। তাঁরা পিপিই কিট পরে অক্লান্ত পরিশ্রম করছেন। আর রয়েছেন ভলিন্টিয়ার্সরা। তাঁরা সমস্ত বিষয়ে দেখাশোনা করছেন।
টলিগঞ্জের তারকাদের এই উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন  জানিয়েছেন সাধারণ মানুষ, তেমনই প্রশংসা করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। টুইট করে ‘Citizen’s Response’-র পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘অসাধারণ এক উদ্যোগ নিয়েছে গোটা টিম। তোমাদের সাফল্য কামনা করি।’
ওরা আরো শাখা খুলতে চান। অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে মোবাইল ইউনিট খুলতে চান। 
ইন্টেরিম রিলিফ সেন্টার একটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ অনেক যায়গায় এই সাহায্য করেছেন। তার সাথে টলিউড তারকাদের এই উদ্যোগে পাশে দাঁড়ালেন।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকারা সামিল হয়েছেন করোনার লড়াইয়ে। হাসপাতালে শয্যা, রক্ত, প্লাজমা, অক্সিজেন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওযুধ খুঁজে দিতে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। বলা চলে, করোনা থেকে দেশবাসীকে রক্ষা করতে সামিল হয়েছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি।

হেল্থ এন্ড ইকো ডিফেন্স সোশ্যাইটি ও বঙ্গ সংস্কৃতি মঞ্চের সাহায্যের কথাও জানান অভিনেতারা।

Your Opinion

We hate spam as much as you do