Tranding

06:07 PM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা - দুষ্টু প্রজাপতি - জীবনযুদ্ধের মানে

কবিতা - দুষ্টু প্রজাপতি - জীবনযুদ্ধের মানে

যখন তুষারঝড়ে নীড়হারা পাখি ডানা ভাঙ্গার অব্যক্ত যন্ত্রণা বুকে সামনে এগোয় অদম্য জেদে; তখন আমি খুঁজে পাই জীবন যুদ্ধের মানে।

কবিতা - দুষ্টু প্রজাপতি - জীবনযুদ্ধের মানে

কবিতা -
দুষ্টু প্রজাপতি -
জীবনযুদ্ধের মানে

16/06/2024

⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵

দুষ্টু প্রজাপতি 

 

প্রবীর ভদ্র


জ্যৈষ্ঠমাসে দুষ্টু প্রজাপতি
বুকের মধ্যে করছে মাতামাতি
নিঝুম বনে ধরল যেন আগুন
অকালে তাই, এলো খুশির ফাগুন।

 

মাতাল হল তার যে রঙিন পাখা
বিফল হলাম রাখতে আঙরাখা
জ্যৈষ্ঠমাসে দুষ্টু প্রজাপতি
বুকের মধ্যে করছে মাতামাতি।।

 

🧱🧱🧱🧱🧱🧱🧱

 

জীবনযুদ্ধের মানে

 

গৌতম ঘোষ


যখন রণাঙ্গনে জখম ঘোড়া
গুলিবিদ্ধ যোদ্ধাকে পিটে নিয়ে
সামনে এগোয় অদম্য জেদে;
তখন আমি খুঁজে পাই
জীবন যুদ্ধের মানে।

 

যখন তুষারঝড়ে নীড়হারা পাখি
ডানা ভাঙ্গার অব্যক্ত যন্ত্রণা বুকে
সামনে এগোয় অদম্য জেদে;
তখন আমি খুঁজে পাই
জীবন যুদ্ধের মানে।


ঝঞ্ঝা ঝড়ে নৌকার ছেঁড়া পাল
বিপন্ন মাঝি ছাড়েনি হাল,
সামনে এগোয় অদম্য জেদে;
তখন আমি খুঁজে পাই
জীবন যুদ্ধের মানে।


নবাগত শিশু হাঁটতে গিয়ে
মাটিতে পড়ে যায় বারবার,
শেষে হাঁটে হাঁটি হাঁটি পা পা
সামনে এগোয় অদম্য জেদে;
তখন আমি খুঁজে পাই
জীবন যুদ্ধের মানে।

 

Your Opinion

We hate spam as much as you do