ক্ষুধা তৃষ্ণা জাগায় তীব্র বিতৃষ্ণা; তাই আজ চাই বৈষম্য হোক শেষ। হোক সবাই রাজা থাকবেনা প্রজা; সারা পৃথিবীটা হোক মজুরের দেশ।
কবিতা,
চাইনা হুজুর শুধুই মজুর,
উত্তাল সময়
08 Oct 2023
🗾🗾🗾🗾🗾🗾🗾🗾🗾
চাইনা হুজুর শুধুই মজুর
গৌতম ঘোষ
বাম দিক ঘেঁসে লাল সূর্যের দেশে;
যাবো বলেই হাতে পতাকা লাল। ডান পথে আলেয়া মৃত্যুর হাতছানি;
জানি বাম পথেই সূর্যোদয়ের সকাল।
ক্ষুধা তৃষ্ণা জাগায় তীব্র বিতৃষ্ণা;
তাই আজ চাই বৈষম্য হোক শেষ।
হোক সবাই রাজা থাকবেনা প্রজা;
সারা পৃথিবীটা হোক মজুরের দেশ।
যে দেশে চাইনা হুজুর শুধুই মজুর;
মজুররাইতো চালায় সভ্যতার ৱথ।
তাদের পথেই চলে অগণন জনগণ;
রক্তে লেখা আজো আঁকা বাঁচার পথ।
🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞
উত্তাল সময়
প্রবীর ভদ্র
তুমি ঝর্ণার মত বয়ে যেতে উপলে উপলে
ঝংকৃত শব্দের ধ্বনি ভেসে যেত বাতাসে
তবে কেন আজ নৈঃশব্দ্যের প্রান্তরে হতমান-নিষ্পত্র-বৃক্ষের মত দাঁড়িয়ে আছো ?
চঞ্চল শব্দেরা হতাশায় প্রহর গোনে
একটু একটু করে শিরদাঁড়া ভেঙে যায় দুঃখীর
শরতের কাশফুলের মত তারাও যাবে কি উড়ে ?
তুমি ফিরে এস এই ভাঙা গ্রাম-নগরীর বুকে |
অত্যাচারী পেতেছে ফাঁদ ---অনৈক্যের চোরাবালি
স্বপ্নময় শব্দের-বীজে বাধো ঐক্যের সঙ্গীত
তুমি হবে না হতমান বৃক্ষ নিজের ভেতরে
গণ-চেতনায় বলীয়ান হয়ে ওঠো অভীক মন্ত্রে।
We hate spam as much as you do