এখানে উল্লেখ্য, অ্যানথরাক্স একটি ব্যাকটেরিয়ামের মাধ্যমে ছড়ায়। মূলত পশুরাই আক্রান্ত হয়। তবে আক্রান্ত পশুর সংস্পর্শে এলে মানুষও আক্রান্ত হতে পারে।
কেরালায় অ্যানথ্রাক্স! ত্রিশুর জেলার অথিরাপল্লীতে মৃত বুনো শুকরদের শরীরে পাওয়া গেল
কেরালার ত্রিশুর জেলার অথিরাপল্লীতে পাওয়া মৃত বুনো শুকরদের দেহে অ্যানথরাক্স পাওয়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন।স্থানীয় বিধায়ক সতীশ কুমার জোসেফ ঘটনাটি উচ্চ কর্তৃপক্ষের নজরে আনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এলাকার সমস্ত গৃহপালিত পশুর টিকাকরণ করাতে হবে।
বাম শাসিত কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে তারা সংশ্লিষ্ট এলাকায় সচেতনতামুলক কর্মসূচি চালাবে এবং যে বা যারা অ্যানথরাক্স আক্রান্ত বুনো শুকরদের সংস্পর্শে এসেছেন তাঁদের সত্বর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হবে।
এখানে উল্লেখ্য, অ্যানথরাক্স একটি ব্যাকটেরিয়ামের মাধ্যমে ছড়ায়। মূলত পশুরাই আক্রান্ত হয়। তবে আক্রান্ত পশুর সংস্পর্শে এলে মানুষও আক্রান্ত হতে পারে।
সিপিআইএম নেতৃত্বাধীন এল ডি এফ সরকার আশ্বাস দিয়েছে যে অ্যানথরাক্স ভয়াবহ রূপ ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা যাবে
এই রোগের লক্ষণ গুলি নির্ভর করে রোগী কী ভাবে আক্রান্ত হয়েছে, তার উপর। চামড়ার আলসার থেকে শ্বাস কষ্ট, অনেক ধরণের লক্ষণই দেখা যেতে পারে।
ডাক্তারদের মতে বেশিরভাগ ইনফেকশনই অ্যানটিবায়োটিক দিয়ে সারিয়ে তোলা যায়
We hate spam as much as you do