তুমি ছিলে, তুমি আছো,হৃদয় স্পন্দিত বুকে জ্যোতি অনির্বার।
কবিতা
স্পন্দন
তেইশেই তিনি!
স্পন্দন
নির্মাল্য দাশগুপ্ত
রোদ ছিল বুকের মাঝখানে,
বারুদ ছিল স্পন্দনে,
সেই বারুদেই তৈরী হয়েছিল জীবন।
আসা যাওয়ার মাঝখানে তুষানল
ডাকতো বারবার
তুমি ছিলে, তুমি আছো
হৃদয় স্পন্দিত বুকে
জ্যোতি অনির্বার।
তেইশেই তিনি!
উত্থান দাশ
দেশের গর্ব, দশের গর্ব, অমর নেতাজি সুভাষ,
তাঁর দেখানো পথেই পেয়েছি, স্বাধীনতার সুবাস।
রক্ত দিয়ে স্বাধীনতার স্বাদ চাখিয়েছিলেন তিনি,
হায়রে! তিনি কী জানতেন, আদর্শের আজ, হবে দেশে বিকি কিনি!
মূর্তিতেই তিনি বেঁচে আছেন আজ, হৃদয়ে তিনি নাই,
তাঁকে নিয়ে রাজনীতিতে লড়ছেন দিদি - ভাই!
শিরদাড়াহীন বুদ্ধিজীবি, বিভ্রান্ত মানুষ,
গোটা দেশের আকাশে তাই মিথ্যে কথার ফানুস।
বিস্মৃত তিনি,তাঁর আদর্শ, তাঁর মতবাদ সব,
ক্ষুদিরাম,নেতাজি পাবে না
এখন,পাবে জীবন্ত শব।
এই ছিল যদি পরিণতি, কেন পেয়েছিলাম তাঁকে?
হাজার হাজার মানুষ কেন সারা দিয়েছিল তাঁর ডাকে?
স্বাধীনতা পেয়েও পরাধীন আমরা, ধ্বংসের মুখে দেশ,
দুর্নীতি আছে, কালো টাকা আছে, আছে ঘৃণা, বিদ্বেষ।
পাথরে আছেন, কাগজে আছেন, হৃদয়ে তিনি নাই,
ভারতবর্ষে আরও একজন নেতাজিকে তাই চাই।
We hate spam as much as you do