শুধু শ্রমের আগুনে রান্না হয়েছে ভাত, আজ শেষপাতে শুধু পড়ে কয়েকটা দানা কৃষকের কাছে ঋণী থাকে প্রতি গ্রাস। তবু শোধের বদলে আগ্রাসী মালিকানা!
কবিতা
অকিঞ্চন
শা ম্ব
যাবোই যাবো
অকিঞ্চন
ঝপ করে আলোটা নিভে গেছে
ঘুটঘুটে কালো ,
চোখের মনিগুলোয় কথা নেই
পূর্ণিমাকে গিলেছে অমাবস্যা
আঁধার রাতে হাতড়ে হাতড়ে পথ চলা
আলো আর বাতি খোঁজার পালা
মোক্ষম হোঁচট খেয়েও ,
পতাকা শক্ত করে ধরেছি ,
যদিও আলোর তত্ত্ব বলে
লাল কালো মিশে কালোই হয়
তবুও ধরেছি
গাড্ডায় পড়ে গেলে
ভাতের থালা কেড়ে নিয়ে বলবে
দুয়ো দুয়ো -------
ভীষণ খুঁজছি কালো ঢাকার বাতিটা
জানি কোথায়
তবু আচ্ছন্নতায় খুঁজে পাচ্ছিনা
লুটেরারা অন্ধকারে নৃত্য করছে
বিশাল দৈত্যরা সব গিলে খাবাব্র ভয় দেখাচ্ছে
গিলছেনা ! অপেক্ষায় আছে
মুনাফার গরম নিঃশ্বাসে ঝলসে নেবে বলে
দৈত্যগুলো আবার কাঁচা খাওয়ার অভ্যেস ধরেছে
চলছে হাঁটুগেড়ে প্রান ভিক্ষা
তবুও বাতিটা খুঁজে চলেছি অবিরাম
আল দেখলেই লুটেরারা পালায়
যেমন পালালো ওখানে
গ্রাস হওয়া দুনিয়ার ক্ষীণ আলোয়
দেখা যাচ্ছে কারাকাস চলেছে হাভানার পথে
এই জন্যেই বাঁচা বা বাঁচানো
পথ হাতড়াতে হাতড়াতে
ওরতেগা থেকে কাস্ত্রো পর্যন্ত যাবোই যাবো
খিদে
শা ম্ব
যে হাতে ভেসেছে শস্যের সরোজিনী...
বাতাসের কাছে ধুলো এসে বলে,চুপ!
সেই রক্তের কাছে এ দেশের মাটি ঋনী।
তুমি ক্ষমতার কূপে ডুবে থাকা মন্ডুক!
শুধু শ্রমের আগুনে রান্না হয়েছে ভাত,
আজ শেষপাতে শুধু পরে কয়েকটা দানা
কৃষকের কাছে ঋণী থাকে প্রতি গ্রাস।
তবু শোধের বদলে আগ্রাসী মালিকানা!
এই রক্তের দাম কবে শোধ দেবে দেশ?
অপরাধে কতো ছোট হয়ে আসে মুখ!
শুধু অন্নের ঋণে দিয়ে গেছো বিদ্বেষ,
তুমি,ক্ষমতার কূপে ডুবে থাকা মন্ডুক!
প্রত্যেক মুঠো নেমে এলে আজ অধিকার বুঝে নিতে,
ক্ষমতা তোমার হাঁটুতে ঝুলবে।পেট পুড়ে যাবে,খিদে'য়।
🌾
We hate spam as much as you do