Tranding

03:45 AM - 21 Jun 2026

Home / Entertainment / কবিতা, ছায়াশূন্যতার বজ্রঘোষণা, বি ষা ক্ত-বি শ

কবিতা, ছায়াশূন্যতার বজ্রঘোষণা, বি ষা ক্ত-বি শ

অন্ধকার থেকে ছায়াশূন্য আলোর-পথে যাত্রী আমরা প্রাত্যহিকের আলো নয়,আমরা চাই যুগান্তের দীপ্তি যে আলোয় থাকবে অন্ধকারের অবসান, ছায়াশূন্যতার বজ্রঘোষণা--- পাঁচশো বছরের বন্ধা-ব্যবসার সমাপ্তি টেনে উজ্জ্বল হবে মানুষ আর মনুষ্যত্বের জয়গান

কবিতা, ছায়াশূন্যতার বজ্রঘোষণা, বি ষা ক্ত-বি শ

 

কবিতা

ছায়াশূন্যতার বজ্রঘোষণা 

বি ষা ক্ত-বি

 

 ছায়াশূন্যতার বজ্রঘোষণা 

 
প্রবীর ভদ্র


 

সময়ের আয়নায় কখনো আলো কখনো অন্ধকার
এ তো আলো অন্ধকারের লুকোচুরি খেলা নয়---বেসাতি
উন্মুক্ত আলো চুরি করে অন্ধকার ছুঁড়ে দেওয়ার ব্যবসা।
যারা আলোর অন্দরে---তাদের ছায়া নেই
ছায়া নেই যারা আছে নিবিড় আঁধারে
মাঝখানে যারা তারাই খোঁজে মায়াময় ছায়া।

ছায়া দীর্ঘতম হলেই গ্রাস করে আঁধার,
আর হ্রস্ব হতে হতে প্রবেশ করে আলোর বৃত্তে।

অন্ধকার থেকে ছায়াশূন্য আলোর-পথে যাত্রী আমরা
প্রাত্যহিকের আলো নয়,আমরা চাই যুগান্তের দীপ্তি
যে আলোয় থাকবে অন্ধকারের অবসান,
ছায়াশূন্যতার বজ্রঘোষণা---
পাঁচশো বছরের বন্ধা-ব্যবসার সমাপ্তি টেনে
উজ্জ্বল হবে মানুষ আর মনুষ্যত্বের জয়গান।

 

বি ষা ক্ত-বি


শা ম্ব


কাঁধে কাঁধে ফেরে শুধু শব।
আঙুলে অগ্নিলতা।পাখিরা নিরব
ঘরে ফেরে।

ফিরে দেখে,শুন্য হয়ে পরে আছে
আগেকার সময় কুটির।

স্তব্দ কুশিলব।

স্মৃতি অঙ্কে
শুরু হবে শোকাভিনয়।

তুমি শুধু জেনো অঙ্ক শেষ হলে,

ক্ষনিকেরই ভারাটে ছিলো শোক
বাড়িওয়ালা আসলে সময়।

 

Your Opinion

We hate spam as much as you do