Tranding

02:08 PM - 04 Feb 2026

Home / Entertainment / ৩টি কবিতা হারান মণ্ডল হিমবন্ত বন্দ্যোপাধ্যা্য প্রবীর ভদ্র

৩টি কবিতা হারান মণ্ডল হিমবন্ত বন্দ্যোপাধ্যা্য প্রবীর ভদ্র

ওটা এখন প্রাত্যাহিক । করো দেশ বন্দনা। আমার মাতৃভূমি মহান । আমরা গণতান্ত্রিক ।

৩টি কবিতা  হারান মণ্ডল  হিমবন্ত বন্দ্যোপাধ্যা্য   প্রবীর ভদ্র

৩টি কবিতা         newscopes.in    18th july 2021

হারান মণ্ডল

হিমবন্ত বন্দ্যোপাধ্যা্য 

প্রবীর ভদ্র

 

আবছা আলোয় 

হারান মণ্ডল

(প্রতিবাদী কণ্ঠ স্ত্যান স্বামীকে মনে রেখে)

নেতাজী কবেই নিরুদ্দেশ ,

তাঁর ধর্ম ছিল প্রতিবাদ

সবকিছু মেনে নিয়ে যদি হও মেষ

অক্ষত তোমার মাথার নিচে তুলতুলে কাঁধ

 

প্রতিবাদ করলেই উপনিবেশিক উপাধি ,

“সন্ত্রাসবাদী” নয় “রাজদ্রোহী” ।

তারপর শাসকের খাঁড়া নেমে আসা গলা অবধি ।

বিচারালয় এখনতো তালপাতার সেপাই ,

স্বাধীন মত প্রকাশে গর্দান অবধারিত । ওটা বড় কথা নয়

ওটা এখন প্রাত্যাহিক ।

করো দেশ বন্দনা। আমার মাতৃভূমি মহান ।

আমরা গণতান্ত্রিক ।

 

 

মাটি-মা আর অমানুষ 

প্রবীর ভদ্র            

জীবন একটাই, মাটিতেই রাখি পা'

মাটির পরে চলা, মাটির কথা বলা

সেই মাটিকে ভাবি মা'। 

চারাগাছ থেকে যেমন একদিন অরণ্য হয়,

তার অস্তিত্ব খুঁজে নেয় শিকড়ে শিকড়ে

ডালপালা মেলে, আকাশে উঁকি দেয়---

তেমনি এই মাটির বুকে হাজারো স্বপ্নের বাড়ি

গড়ে তোলে মানব-শিশু--- শত-বাধা পেরিয়ে---

খুঁজে নেয় আপন স্থান অনন্ত বিশ্বে।

 

জীবন একটাই, মাটিতেই রাখি পা'

মাটির পরে চলা, মাটির কথা বলা

মাটিকে মানুষেরা ভাবে মা'।

সেই মাটির বুকেই  যারা লাথি মারে

মায়ের শরীর করে ছিন্ন-ভিন্ন--- রক্তাক্ত, 

তারা ভয়ঙ্কর, তারা শয়তান, তারা অমানুষ।

 

Your Opinion

We hate spam as much as you do