Tranding

08:58 PM - 04 Feb 2026

Home / Entertainment / ২৯শে জুলাই বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে ছোটদের কবিতা

২৯শে জুলাই বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে ছোটদের কবিতা

বলো তো ছেলেরা বলো তো মেয়েরা, এ গল্প লেখা কার ? এ বছর যাঁর দ্বিশত বছর এ গল্প লেখা তাঁর। তাঁর নাম হলো ঈশ্বর আর পদবী বিদ্যাসাগর, শুনে ছোটদের সকলের চোখ বিস্ময়ে হলো ডাগর

২৯শে জুলাই  বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে ছোটদের কবিতা

২৯শে জুলাই  বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে ছোটদের কবিতা

ভুবনের গল্প

দেব চক্রবর্তী 


স্কুল থেকে ফিরে ভুবন বলল,

মাসী কোথা, মাসী কই ?

মাসী কাছে এলে, আবার বলল

,মাসী এই দেখো বই।

মাসী বলে, বা বা, সুন্দর বই,

এ বইটা পেলি কোথা ?

বন্ধুর বুঝি, তা বেশ তা বেশ, 

তোর কাছে রাখ ওটা।

এমন করেই ভুবন আনতো

প্রতিদিন এটা সেটা,

তা দেখে মাসিমা বলতো,

তুই এক সত্যি বাপের বেটা।

মা - বাপ না থাক আমি মাসী আছি,

যদি কেউ আসে তেড়ে,

চোর বলে তোকে, আমি লাঠি দিয়ে 

তাকেই ফেলব মেরে।

এভাবে ভুবন যত বড়ো হলো –

হলো তত বড়ো চোর,

যেদিন পুলিশ ধরল 

সেদিন মাসির কাটল ঘোর।

বিচারক দিল ফাঁসি ভুবনকে ,

ভুবন বলল, মাসী

তোমারই জন্যে আজকে

আমার সুবিচারে হলো ফাঁসি।

চুরির প্রথম দিবসেই

যদি ধরাতে আমার ভুল,

তাহলে আজকে আমি

হতাম না সবার চক্ষুশূল।

এ বলে ভুবন হঠাৎ

মাসির হাত ধরে দিল টান,

কানে কানে কথা বলার ছলেতে

কেটে নিল তার কান।

বলো তো ছেলেরা বলো তো মেয়েরা,

এ গল্প লেখা কার ?

এ বছর যাঁর দ্বিশত বছর এ গল্প লেখা তাঁর।
তাঁর নাম হলো ঈশ্বর আর পদবী বিদ্যাসাগর,
শুনে ছোটদের সকলের চোখ বিস্ময়ে হলো ডাগর।।

Your Opinion

We hate spam as much as you do