Tranding

10:16 PM - 04 Feb 2026

Home / Entertainment / বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থাতেই ফিরে যান বাড়িতে। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়


 বিনোদনের জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিকমহল। 


জানা গিয়েছে, বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থাতেই ফিরে যান বাড়িতে। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর।  

 

একাধিক জনপ্রিয় বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায় সেই ছবিগুলি হল - সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হল পর-সহ একাধিক ছবিতে তিনি নায়কের ভূমিকায় দশকের পর দশক ধরে অভিনয় করে মানুষের মন জয় করেছেন ৷ টালিগঞ্জের প্রিয় অভিনেতা সবার কাছে মিঠুদা নামেই পরিচিত ছিলেন ৷ শ্যুটিং ফ্লোরে তিনি সবার প্রিয় মিঠুদা ছিলেন ৷ সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহারই ছিল তাঁর চরিত্রের অন্যতম ভাল দিক ৷


 

 

Your Opinion

We hate spam as much as you do