Tranding

11:09 AM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা, আমাদের চোখগুলো ঘূর্ণি নোটের তাড়া

কবিতা, আমাদের চোখগুলো ঘূর্ণি নোটের তাড়া

বেয়াব্রু শাসকের দু'গালে কালিমা দিগ্বিদিকে রব ওঠে "চোর চোর চোর" --- বেনামী সম্পদ তাদের গোপন ডেরায় দু'হাতে শুধু লুট আর বিদেশে পাচার সোনা পাচার আর শিক্ষাকে নরকে পাচার নেতা-মন্ত্রী সারবেঁধে জেলের টিকিট কাটে জনগণ চটি হাতে থাকে অভ্যর্থনায়।

কবিতা, আমাদের চোখগুলো ঘূর্ণি নোটের তাড়া

কবিতা
আমাদের চোখগুলো
ঘূর্ণি
নোটের তাড়া

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

আমাদের চোখগুলো

 

প্রবীরকুমার ভদ্র

 

আমাদের চোখগুলো আগুনের গোলা
বেঁচে থাকা শুধুই রাত্রি যামে ---
লুপ্ত বিবেক, মনুষ্যত্ব আর মানবিকতা
বিকোয়  নির্ভেজাল গোপন খামে।

 

নারীর সম্ভ্রম দাঁতে-নখে ছেঁড়ে
মৃত্যুর আগেই শব শ্মশানে পোড়ে।
ত্রাসের রাজত্বে ধর্ষিত গণতন্ত্র 
শুধু উৎসব আর লীলা-খেলা চলে।
প্রতিস্পর্ধী প্রতিরোধ নয়
সামান্য প্রতিবাদেও খড়্গহস্ত---
নির্লজ্জ দলদাস পুলিশ 
রক্তচোখে কানামাছি খেলে।

 

বেয়াব্রু শাসকের দু'গালে কালিমা
দিগ্বিদিকে রব ওঠে "চোর চোর চোর" ---
বেনামী সম্পদ তাদের গোপন ডেরায়
দু'হাতে শুধু লুট আর বিদেশে পাচার
সোনা পাচার আর শিক্ষাকে নরকে পাচার
নেতা-মন্ত্রী সারবেঁধে জেলের টিকিট কাটে
জনগণ চটি হাতে থাকে অভ্যর্থনায়।
আমাদের চোখগুলো আগুনের গোলা
বার্তা দেয় ধ্বংসের--- এই ভগ্ন ধাঁচার।

 

ঘূর্ণি 


দেব চক্রবর্তী 


ক্রমাগত হাওয়া ঘূর্ণি হয়ে ওঠে 
টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে গতরাতে। 
ছয়লা বুড়ি শাপলা তুলছে
তাঁর রুগ্ন নাতির জন্য 
তুলো মেঘ আর কালো মেঘের ঘর্ষণে আমার রোগাভোগা বউটা কেঁপে ওঠে। 
পথ্যের খোঁজে বেরিয়েছি।
 

শুনলাম, বিডিও অফিসে চাল দিচ্ছে। কুপনের লাইন। তারপর দাদাগিরি! 
কি যে করি! 
পাশেই নদী 
ভাবছি ঝাঁপ দিই !
কাকটা ডেকে যাচ্ছে
আবার হাওয়া ঘূর্ণি হয়ে ওঠে
মা'কে বাঁচাতে পারিনি 
বৌটাকে বাঁচাতে হবে
আমার দুর্গাকে।
 

এখনও যে পুজো বাকি!


নোটের তাড়া


উত্থান দাশ 


সেদিন উঠে দেখি ভোরে, 
সিমেন্ট – ভরা লরি দোরে। 
বস্তা – বস্তা সিমেন্ট নামে, 
সিন্ডিকেটের ধার্য দামে। 
হঠাৎ দেখি, এলেন তাঁরা, 
স্পষ্টবুঝি, ভীষণ তাড়া। 


চেখে নিলেন নোটের তাড়া,
স্তব্ধ হল, গোটা পাড়া। 
অপহৃত কিশোর যুগল, 
দেখছি তাদের অতীত, ভূগোল। 
দেয়নি বাপে, নোটের তারা, 
হত্যে দিয়েও পায়নি সারা।

 

বললে, “দেখুন দীঘায় আছে, 
মাঠে – ঘাটে, জলে – গাছে। ”
ঘাটেই যাবে এবার তারা, 
দেয়নি বাপে নোটের তাড়া। 
 

Your Opinion

We hate spam as much as you do