তাই কপাটের ভিতর দেহলি আ-বুক জড়ানো রক্ত কার ? খুলে ছিঁড়ে দিস মহোৎসবে মেপে নিয়েছিস মাংস-হাড় ?
কবিতা
জীবন সায়াহ্নে
প্রভাশীষ চক্রবর্তী
যে বৃক্ষের পত্র আজ
ঘুমায় তৃণ ভূমে,
তাহারে দলিও না
তব পদ তলে।
আর ত ক্ষণকাল
রহিবে সে পাশে,
তাহার পর মিলাইবে
ভূমি ও জলে।
×××××××××××××××××××
রং সিগনাল
দেব চক্রবর্তী
সমস্ত মাঠে রং সিগনাল
সমস্ত পথ পাথরে ডোবা
তবু নদীজলে একলা ভাসিস
ফেলে রেখে তীরে মৃতের সভা ।
যখন তোমার পাঁজর ফাটিয়ে
চমকে উঠেছে গাঢ় তুফান
বিদ্যুতে ধরো শিকড়ের ডানা
আকাশ পাতাল অন্ধ ম্লান ।
তাই কপাটের ভিতর দেহলি
আ-বুক জড়ানো রক্ত কার ?
খুলে ছিঁড়ে দিস মহোৎসবে
মেপে নিয়েছিস মাংস-হাড় ?
ছিন্ন পুরাণ সাজানো বাগান
ভিতরে জড়ানো বিপুল টান
পায়ের শিরায় নষ্ট শামুক
ভ্রষ্ট পথিক ভগ্নখান ।
সমস্ত পথে রং সিগনাল
সমস্ত নদী বালিতে ডোবা
প্রহর আঁকড়ে একলা ভাসিস
প্রহর গুণেই আসা যাওয়া ॥
####
We hate spam as much as you do