ঈদ-অল-আদাহ,এটা একটা আরবিক ভাষা। আদাহর অর্থ কোরবানি মানে উৎসর্গ করা। রমজান মাস শেষ হবার মোটামুটি ৭০ দিন পরে ও ইসলামিক ক্যালেন্ডার জিরহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ বা বকরি-ঈদ পালন করা হয়
ঈদ-অল-আদাহ অর্থাৎ কোরবানি ঈদ আজ পালিত হচ্ছে
ঈদ হল মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ-উল-ফিতরের পর এবার ঈদ-অল-আদাহ অর্থাৎ কোরবানি ঈদ পালা। কোথাও কোথাও একে বকরি ঈদও বলে। মুসলিম লুনার ক্যালেন্ডার অনুযায়ী ধু অল-হিজ্জা মাসের দশম দিনে পালিত হয় Eid al Adha অর্থাৎ কোরবানি ঈদ।
ঈদ-অল-আদাহ,এটা একটা আরবিক ভাষা। আদাহর অর্থ কোরবানি মানে উৎসর্গ করা। রমজান মাস শেষ হবার মোটামুটি ৭০ দিন পরে ও ইসলামিক ক্যালেন্ডার জিরহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ বা বকরি-ঈদ পালন করা হয়। নির্দিষ্ট দিনে সকালে নামাজ পড়ার পড়ে মুসলমানরা পশু কোরবানি দেন। এই ঈদের নাম বকরি ঈদ হওয়ার জন্য দুটি কারণ আছে। প্রথমটি হল এই ঈদ কোরবানির ঈদ বলে এই উৎসবে কিছু না কিছু কিছু আল্লা-কে উৎসর্গ করে কোরবান করতে হয়। আর এক সময় অবিভক্ত বাংলায় বকরি অর্থাৎ ছাগল ছাড়া অন্য কোনও কোরবানির পশু তেমন একটা পাওয়া যেত না, সেই থেকে ছাগল দিয়ে কোরবানি দেওয়ার কারণেই ঈদুল আদহা বা ঈদ-আল-আদহা নাম হয় বকরি ঈদ।
মুসলিম ধর্মাবলম্বীদের লুনার ক্যালেন্ডার অনুযায়ী Dhul Qadah-এর ২৯ তম দিন অর্থাৎ ১১ জুলাই থেকে শুরু হয়ে চাঁদ দেখা। ১০ জুলাই নতুন চাঁদের ফালি আকাশে দেখা যাওয়ায় ভারতে Dhu al-Hijjah দশম দিনে অর্থাৎ ২১ জুলাই পালিত হচ্ছে EiD al-Adha।
বকরি ঈদ পালনের মধ্যে দিয়েই শেষ হয় মুসলিম ধর্মের অত্যন্ত উল্লেখযোগ্য হজযাত্রা। করোনা পরিস্থিতির কারণে এবছর বাতিল হয়েছে মক্কায় হজযাত্রা। তবে দেশেও উৎসব পালনের ক্ষেত্রে কোভিড বিধি পালনে জোর দেওয়া হচ্ছে।
(সূত্র: এই সময়)
We hate spam as much as you do