Tranding

10:16 AM - 04 Feb 2026

Home / Entertainment / ৩টি কবিতা সুমিত ঘোষ ◆ শ্যামল সেন ◆ সুনির্মল কুন্ডু

৩টি কবিতা সুমিত ঘোষ ◆ শ্যামল সেন ◆ সুনির্মল কুন্ডু

মানুষ মরলে সেই শোক - গল্প- কড়চা বাউলের গানে মানবজমিন থেকে মানবজমিন শুধু নীরব ভাষার ব্যথায় বা হাহাকারে হয়ে ওঠে পৃথিবীর অশ্রু বারবার!

৩টি কবিতা  সুমিত ঘোষ    ◆   শ্যামল সেন   ◆   সুনির্মল কুন্ডু

৩টি কবিতা 
সুমিত ঘোষ    ◆   শ্যামল সেন   ◆   সুনির্মল কুন্ডু

 

দাও' 
সুমিত ঘোষ

আমি সুনীল গাঙ্গুলী নই।
ওঁর মত করে 
নীরাকে উদযাপনের
স্পর্ধা আমার নেই -
আমাকে ক্ষমা করে দিও!

শুনেছি মানুষের বাচ্চারা 
খেতে পেলেই শুতে চায়।
আমিও তো ইনসান 
আমাকে খালি হাতে ফেরাওনি তুমি
এবার তাহলে শুতে দাও।

 

গান চাই, স্যালুট চাই না  
শ্যামল সেন

আমাদের একটাই গান চাই স্যালুট চাই না

#
প্যানডেমিকে রেকর্ডসংখ্যক মৃত্যর পর----
আমার প্রিয় কবিবন্ধু অমল
এক টুকরো কবিতা পাঠালো সেদিন, 
আমাদের নাম করে লিখেছে------
"আমরা কেউ ভাল নেই,
আমাদের মৃত্যুর পর কোনো 'গানস্যালুট' জুটবে না কপালে"। 
#
প্রবল অট্টহাসি এলো
প্রায়- নিশ্চল ফুসফুসে
মনে এলো না- বলা কথার স্বীকারোক্তি
বক্রোক্তির মতো
'ধুস্; আমরা কী কেউ সেই প্রত্যাশায়
বসে আছি? অমলও শুয়ে আছে.....। '
#
এই যে নিভৃতাবাসে
কাল গুনে গুনে দিন যাচ্ছে
ইচ্ছে আর হয় না:
হ্যাঁচকা টানে মুখোশটা ছিঁড়ে ফেলে 
বলি---'আমরাতো আমাদের মতোই
 বেঁচে থাকতে চাই, 
সারা জীবন তো বেখাপ্পা চলনেই আছি
ও ছিলাম
এই অমাবস্যায় একটাই গান চাই--গাই
'উই শ্যাল ওভারকাম....... '
#
কারো স্যালুট চাই না।

 

লাশ        
সুনির্মল কুন্ডু

 

মানুষটা পড়ে আছে মৃত কিংবা মৃতের

মতো রাস্তায়-----
কেউ দেখে ভীরুতায়.... কেউ বা প্রবল

ক্রোধে বিড়বিড় করে মনে মনে..... 
ছোঁয়া তো দূরের কথা----

যত দ্রুত পারে

রাস্তা ছেড়ে চলে যায়
মানুষের ভিড়ে -----

ভিড় বাড়তে থাকেই ক্রমে প্রকাশ্যে গোপনে
কোনো তত্ত্বকথা টেনে -----

নৈতিক বা পাপবোধে কেউ নিরুপায়, 
সামনে পিছনে তার আবশ্যিক বলে

কোনো শব্দ প্রয়োজনে
এসে গেলো বিপন্নতা..... বিপদের

কথাবার্তা রাজনীতি---- বলি হিংসায়..... 
করোনা ভাইরাস কী ভয়ঙ্কর ভীতি

এক-----কথা হচ্ছে দাঁড়িয়ে উঠোনে! 

 

 

অনেক বেফাঁস শব্দ হতে পারে-----

হচ্ছেও রাস্তায় জনসমাবেশে------
পালিয়ে কোথায় যাবে? মানুষতো লাশ

সদ্য সব অভিধানে, 
এই বাংলায় তৃণ.... ধূলো..... মাটি....

ঝরাপাতা হোক একপেশে--------
মানুষ মরলে সেই শোক - গল্প- কড়চা বাউলের গানে
মানবজমিন থেকে মানবজমিন শুধু নীরব

ভাষার
ব্যথায় বা হাহাকারে হয়ে ওঠে পৃথিবীর

অশ্রু বারবার!

 

Your Opinion

We hate spam as much as you do