ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে। বই দিবসের মূল উদ্দেশ্য হলো- বই পড়া, বই ছাপা, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো
২৩শে এপ্রিল- বিশ্ব বই দিবসে
আজ ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে। বই দিবসের মূল উদ্দেশ্য হলো- বই পড়া, বই ছাপা, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো। সর্বোপরি লেখক, পাঠক, প্রকাশকদের সম্পর্ক ঘনিষ্ঠ করা।
বিশ্ব বই দিবসের ভাবনা আসে স্পেনীয় লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল স্পেনের অন্যতম সেরা বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস মারা যান। আন্দ্রেস ছিলেন থের্ভান্তেস-এর ভাবশিষ্য। নিজের প্রিয় লেখককে স্মরণীয় করে রাখতেই ১৯২৩ সালের ২৩ এপ্রিল থেকে আন্দ্রেস স্পেনে পালন করা শুরু করেন বিশ্ব বই দিবস।
এরপর দাবি ওঠে প্রতিবছরই দিবসটি পালন করার। অবশ্য সে দাবি তখন সেভাবে কারোই নজরে আসেনি। বহুদিন অপেক্ষা করতে হয় দিনটি বাস্তবে স্বীকৃতি পাওয়ার জন্য। অবশেষে ১৯৯৫ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উল্লেখ্য, ২৩ এপ্রিল শুধুমাত্র বিশ্ব বই দিবসই নয়, শেক্সপিয়র, সত্যজিৎ রায়, ইনকা গার্সিলাসো ডে লা ভেগাসহ প্রমুখ খ্যাতিমান সাহিত্যিকদের জন্ম ও প্রয়াণ দিবসও। আর এ কারণেও ২৩ এপ্রিলকে বিশ্ব বই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করেন অনেকেই।
বিশ্ব বই দিবসে সর্বস্তরের লেখক, পাঠক, মুদ্রাকর, ছাপাকর্মী, বইয়ের বিপণনকারী তথা বইয়ের সাথে সম্পৃক্ত সবার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে সাধারণত বইয়ের প্রতি ভালোবাসা থেকে প্রিয়জনকে বই উপহারের প্রবণতা বিশেষভাবে দেখা মিলে।
আজ বিশ্ব কপিরাইট দিবসও। কপিরাইট হল কোনো লেখকের যা কিছু সৃষ্টি, হতে পারে সেটি কোনো গল্প, কবিতা, সুর, গান, ভাস্কর্য, আঁকা বা তোলা ছবি, ভিডিও এবং স্থাপত্যসহ এমন কিছু –যার সৃষ্টির পেছনে লেখকের মেধা রয়েছে। সেই সৃষ্টিকে আইনি সুরক্ষা দেয়া, যাতে অন্য কেউ সেই সৃষ্টি থেকে এর রূপকারের অনুমতি ছাড়া আর্থিকভাবে লাভবান বা নিজের সৃষ্টি বলে চালিয়ে দিতে না পারে।
বিশ্ব বই দিবস কেন এত বিশেষ?
২৩ এপ্রিল মিগুয়েল ডি সার্ভেন্টিস ছাড়াও লেখক উইলিয়াম শেক্সপিয়রেরও মৃত্যু দিবস। আজ শেক্সপিয়রের ৪০২ তম প্রয়াণদিবস। উল্লেখ্য যে, মিগুয়েল ডি সার্ভেন্টিস এবং উইলিয়াম শেক্সপিয়রের মৃত্যুর একই দিনে ঘটে, অর্থাৎ, ২৩ এপ্রিল ১৬১৬। সাহিত্যের দুই স্তম্ভের লেখালিখি ও জীবন স্মরণেই এই বিশেষ দিনটি পালিত হয়।
We hate spam as much as you do