Tranding

03:58 PM - 22 Mar 2026

Home / Entertainment / কবিতা, বন্ধু, অধিকার

কবিতা, বন্ধু, অধিকার

শীত কে যেমন রোদ দেখালে আরাম লাগে সমুদ্রের ঠান্ডা হাওয়াও এক করে দেয় ছড়িয়ে থাকা বন্ধুদের।

কবিতা, বন্ধু, অধিকার

কবিতা
বন্ধু
অধিকার
 

🌈🌈🌈🌈🌈🌈


বন্ধু

শাম্ব‍

কাব্যি মুছুক চোখের ধুলো।মন ভারি হোক নিন্দুকের।
একটা এমন সন্ধে হলেই হৃদয় জোড়ে বন্ধুদের।


শীত কে যেমন রোদ দেখালে আরাম লাগে সমুদ্রের
ঠান্ডা হাওয়াও এক করে দেয় ছড়িয়ে থাকা বন্ধুদের।

 

সময় ছুটুক টেবিল ধরে। একশো কথার একটা শেষ
সমস্ত মেঘ বাধন দিলো ছন্নছাড়া বন্ধুদের।

 

রোজই এমন কাব্যি ঝরুক সন্ধেবেলার নিন্দুকের।
আমরা কেবল আঁকড়ে রাখি নিজস্ব সব বন্ধুদের।

🧱🧱🧱🧱🧱🧱🧱


অধিকার

হারান মন্ডল


প্রতিবাদ কখনো হয় নাকো নিঃশেষ
প্রতিরোধে কখনো থেমে গেলে
অনন্তকাল রয়ে যায় তার রেশ।


পলাশী থেকে লালকেল্লা - এ দীর্ঘ পথ
প্রতিবাদের রক্তে ভিজেছে বহুবার
তারপর একদিন এসেছে স্বাধীনতার স্বর্ণরথ।


সমুদ্র মন্থনের অমৃত ভান্ডার
যতবার ছিনিয়ে নিয়েছে স্বার্থপর, সুবিধাবাদ;
বঞ্চিতের প্রতিবাদ গর্জে উঠেছে ততবার।


যেখানে জন্মেছ তুমি সে তোমার জন্মভূমি
সবকিছুতেই তোমার আছে সমানাধিকার
কখনো নিজেকে ভেবো না তুচ্ছ, কমদামি।


মনে রেখো, যেখানে তুমি এখন আছো দাঁড়িয়ে
সে জমি তোমার, তুমি তা পেয়েছো নিজের অস্থি পুড়িয়ে।

Your Opinion

We hate spam as much as you do